বাংলা সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র কুরআনে চুম্বন করলেন পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। গত মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছর পর অঞ্চলটিতে পা রাখেন পুতিন।

 

সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন।কুরআনের এ কপিটি মূলত স্বর্ণ খচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কুরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন।

 

মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপার্সন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১০

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১২

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৩

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৪

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৫

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৬

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৭

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৮

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৯

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

২০