চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করলেন যুক্তরাষ্ট্রের ড্রিউ উইসম্যান এবং হাঙ্গেরির কাতালিনা কারিকো৷ কোভিড ১৯ ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে এ পুরাস্কারে ভূষিত করা হয়।
সোমবার (২ অক্টোবর) নোবেল কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়৷ নোবেল কমিটির জুরি বোর্ড জানায়, মানব ইতিহাসে স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি, অর্থাৎ, করোনা ভাইরাসের টিকা তৈরিতে ব্যাপক অবদান রেখেছেন এই দুই বিজ্ঞানী ৷
দুই দেশের এই দুই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে প্রযুক্তিটির বিকাশে গবেষণা সম্পন্ন করেছেন৷
করোনায় সারাবিশ্বে লাখ লাখ মানুষ মারা যায়৷ সংকট মোকাবিলায় সেসময় ভ্যাকসিনের আবিষ্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ করোনা শুরুর কয়েক মাস পর ফাইজার এবং মডার্না বহুল আকাঙ্খিত ভ্যাকসিন তৈরির ঘোষণা দেয়৷
যদিও চিকিৎসা বিজ্ঞানের যেই খাতে তারা অবদান রেখেছেন, সেটি ২০০৫ সালের, তবে তাদের এই উদ্ভাবনের ফলে ফাইজার এবং মডার্না প্রথমবারের মতো ভ্যাকসিন আবিষ্কার করে৷ আর করোনা টিকা হিসেবে তা বিশ্বের মানুষের জীবন বাঁচাতে গুরুক্বপূর্ণ অবদান রাখে৷
সুইডেনের স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷
উল্লেখ্য, চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা সোমবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল পরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ধাপে ধাপে ৬টি বিভাগে ৬ দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।
মন্তব্য করুন