বাংলা সংবাদ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের বৈধতা না থাকলে আয়োজনের প্রয়োজন নেই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তার সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। গত বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

 

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘যদি নির্বাচন বৈধ না হয়, তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই। আমার কাজ হলো একটি গ্রহণযোগ্য, পরিষ্কার ও উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা।’ তিনি উল্লেখ করেন, বিচার ও সংস্কার কার্যক্রম সম্পন্ন না করে নির্বাচন আয়োজন করলে দেশ পুরোনো সমস্যার বৃত্তেই ফিরে যাবে।

 

 

পতিত শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদিসহ যেসব ব্যবস্থা পেয়েছি, তার সবই ছিল জালিয়াতির। সবকিছুর অপব্যবহার এবং শোষণ করা হয়েছে, যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়।’

 

 

তিনি আরও বলেন, ‘ওই সরকার এই সুযোগ নিয়ে পুরো বাংলাদেশের অর্থনীতি ও সমাজকে ধ্বংস করেছে। আমরা যখন দায়িত্ব নিলাম, তখন দেখেছি, রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের পর একটি ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি। সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।’

 

 

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চলের ধারণা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা নেপাল এবং ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি। ভারতের সেভেন সিস্টার্সও (সাতটি রাজ্য) এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে। কারণ, আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি।’

 

 

এই নির্বাচনটি শেখ হাসিনার সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জাতীয় নির্বাচন। বিভিন্ন সংস্কার কার্যক্রম শেষে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

২

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৩

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৫

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৬

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৭

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৮

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৯

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১০

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১১

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১২

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৩

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৪

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৫

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৭

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৮

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

২০