১৬ মে ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ পেলেন আট জন নারী চিফ হিট অফিসার

বাংলাদেশসহ অন্যান্য দেশের নারী চীফ হিট অফিসার

নিয়োগ পেলেন আট জন নারী চিফ হিট অফিসার

প্রয়োজনে-অপ্রয়োজনে অবাদে গাছ কাটা, যত্রতত্র কল-কারখানা স্থাপনসহ নানান কারণে বেড়ে গেছে পৃথিবীর উষ্ণতা। কয়েকদিন আগে বাংলাদেশের ওপর বয়ে গেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহ।

নতুন এ ‘প্রাকৃতিক দুর্যোগ’ থেকে সাধারণ মানুষকে রক্ষায় একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশন। প্রকল্পের অংশ হিসেবে সংস্থাটি বিশ্বের কয়েকটি দেশে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বুশরা আফরিনকে এ পদে দায়িত্ব দেয় সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বুশরাকে নিয়ে গত ৫ মে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের মিয়ামি, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রিসের অ্যাথেন্স, চিলির সান্তিয়াগো, মেক্সিকোর মন্টেরি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিফ হিট অফিসার রয়েছেন। অস্ট্রেলিয়ায় এ পদে আছেন দু’জন।

একটি চমকপ্রদ তথ্য হলো—অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশনের অধীনে বিশ্বব্যাপী এ পদে মাত্র ৮ জন কাজ করছেন। আর তাদের মধ্যে সবাই নারী। এসব চিফ হিট অফিসাররা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিকল্পনা উদ্ভাবন করা, সেগুলো জানানো ও বাস্তবে রুপ দিতে কাজ করে থাকেন।

বিশ্বে ২০২১ সালে প্রথম ব্যক্তি ও নারী হিসেবে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান জেন গিলবার্ট। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে কাজ করেন। দ্বিতীয় নারী হিসেবে তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজে যোগ দেন এলেনি মাইরিভিলি। তিনি গ্রিসের রাজধানী এথেন্সে নিয়োগ পান।

এলেনি মাইরিভেলিকে জাতিসংঘের দায়িত্ব দেওয়ার পর এথেন্সে নিয়োগ দেওয়া হয় এলিসাবেথ বারজিয়ান্নিকে।

আফ্রিকার দেশ সিয়েরা লিয়নের ফ্রিটাউনে চিফ হিট অফিসার হিসেবে রয়েছেন ইগুইনা কার্গবো।

লাতিন আমেরিকার দেশ চিলির সান্তিয়াগো শহরে এই দায়িত্বে আছেন ক্রিস্টিনা হুইদোরবো তোরনাবোল।

অপরদিকে অস্ট্রেলিয়ায় চিফ হিট অফিসার হিসেবে তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করছেন ক্রিস্টা মিলনে এবং টিফানি ক্রোফোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১০

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১১

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১২

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১৩

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৪

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৬

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৭

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৮

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৯

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

২০