যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা ন্যাচারালাইজেশনের জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে ব্যক্তিগত ও প্রতিবেশীভিত্তিক তদন্ত পরিচালনা করতে পারবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)। এ ধরনের তদন্তের মাধ্যমে আবেদনকারীর বসবাস, পরিচয়, নৈতিক চরিত্র ও নাগরিকত্ব পাওয়ার অন্যান্য যোগ্যতা সম্পর্কে অতিরিক্ত তথ্য যাচাই করা হতে পারে।
USCIS-এর Policy Manual-এ ন্যাচারালাইজেশন আবেদনকারীদের বিষয়ে background investigation and security checks- এর অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহের সুযোগের কথা স্পষ্ট করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী একজন USCIS investigator আবেদনকারীর প্রতিবেশী, বাড়ির মালিক, স্থানীয় ব্যবসার কর্মী বা মালিক এবং homeowners association- এর প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারেন।
এই ধরনের তদন্তের মাধ্যমে আবেদনকারী সত্যিই নির্দিষ্ট ঠিকানায় বসবাস করেছেন কি না, তার আবাসন ও ব্যক্তিগত তথ্যের সঙ্গে আবেদনপত্রে দেওয়া তথ্যের সামঞ্জস্য রয়েছে কি না এবং ন্যাচারালাইজেশনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয় সম্পর্কে তথ্য যাচাই করা হতে পারে। USCIS-এর ন্যাচারালাইজেশন প্রক্রিয়ায় আবেদনকারীর residence, physical presence, good moral character এবং অন্যান্য আইনগত যোগ্যতা যাচাই করা হয়। সংস্থাটি প্রয়োজন মনে করলে আবেদনকারীর দেওয়া তথ্যের বাইরে অতিরিক্ত উৎস থেকেও তথ্য সংগ্রহ করতে পারে।
তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক নাগরিকত্ব আবেদনকারীর প্রতিবেশী বা নিয়োগকর্তার কাছে বাধ্যতামূলকভাবে তদন্ত করা হবে। USCIS-এর guidance অনুযায়ী, এ ধরনের তদন্ত একটি যাচাইয়ের মাধ্যম এবং প্রয়োজন বা পরিস্থিতি অনুযায়ী তা ব্যবহার করা যেতে পারে। USCIS ইতোমধ্যে ন্যাচারালাইজেশন আবেদনকারীদের background investigation ও security check-এর ওপর গুরুত্ব দিচ্ছে। সংস্থার সাম্প্রতিক নীতিগত পদক্ষেপগুলোতে অভিবাসন আবেদনের ক্ষেত্রে আরও কঠোর যাচাই-বাছাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নাগরিকত্বের জন্য আবেদন করার সময় আবেদনপত্রে দেওয়া তথ্য, বসবাসের ইতিহাস, কর্মসংস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সঠিক ও সামঞ্জস্যপূর্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য নিয়ে অসঙ্গতি থাকলে তা আবেদনকারীর জন্য অতিরিক্ত যাচাইয়ের কারণ হতে পারে। USCIS-এর সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ন্যাচারালাইজেশন আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে প্রয়োজনে প্রতিবেশী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা সম্ভব।
মন্তব্য করুন