১৫ জুলাই ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৭

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটেয়াও রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সহিংসতাপূর্ণ এ অঞ্চলে এটি সাম্প্রতিকতম রক্তক্ষয়ী হামলা।

 

 

 

প্লাটেয়াও রাজ্যসহ নাইজেরিয়ার ‘মিডল বেল্ট’ অঞ্চলে দীর্ঘদিন ধরে কৃষক ও পশুপালকদের মধ্যে জমি ও প্রাকৃতিক সম্পদ নিয়ে সহিংস সংঘাত চলে আসছে। সেই সঙ্গে রয়েছে সশস্ত্র আপরাধ গোষ্ঠীর হামলার ভয়াবহতা, স্থানীয়ভাবে যাদের দস্যু বলা হয়। স্থানীয় বাসিন্দা হ্যাগাই গানকিস এএফপিকে জানান, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রিয়ম স্থানীয় সরকার এলাকার জেবু-রাহোস বসতিতে বন্দুক ও দা-ছুরি নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি এ হামলার জন্য পশুপালকদের দায়ী করেন। আরেক বাসিন্দা চুওয়াং ডেভিড জানান, হামলাকারীরা ছিল ডাকাত।

 

 

 

তিনি বলেন, ‘রাতে আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায়। তারা বহু মানুষকে গুলি করে, আবার দা-ছুরিও ব্যবহার করে।’ দা চোমো মোজেস নামের আরেক বাসিন্দাও একইসংখ্যক মৃত্যুর কথা জানিয়ে বলেন, ‘আমি আমার তিনজন স্বজনকে হারিয়েছি—অকারণে।’ নিহতদের বেশির ভাগই নারী জানিয়ে গানকিস বলেন, ‘২৭ জন নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

 

 

স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান সাটি বাতুরে শুয়া এএফপিকে হামলার বিষয়টি নিশ্চিত করলেও নিহতের সংখ্যা জানাননি। এ ছাড়া কতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তা এখনো জানা যায়নি বলে বাসিন্দারা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০