বাংলা সংবাদ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন উদ্যোগে ইসরায়েলের দিকে নজর মধ্যস্থতাকারীদের

গাজার নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ১৯ আগস্ট পর্যন্ত ইসরায়েলি প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মধ্যস্থতাকারীরা। হামাসের প্রস্তাবটি গ্রহণ ও প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে নতুন দফা আলোচনার জন্য প্রস্তুতির ইঙ্গিত দেওয়ার একদিন পর মধ্যস্থতাকারীরা এখন ইসরায়েলের দিকে তাকিয়ে।

 

 

যুদ্ধ চলাকালে উভয় পক্ষ বারবার পরোক্ষ আলোচনা করেছে, যার ফলে দুটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে। তবে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সমঝোতা হয়নি।যুক্তরাষ্ট্রের সহায়তায় মিসর ও কাতার ঘন ঘন ‘শাটল কূটনীতির’মাধ্যমে অচলাবস্থা ভাঙার চেষ্টা ও মধ্যস্থতা চালিয়ে আসছে। কাতারের সঙ্গে মিলে নতুন প্রস্তাব ইসরায়েলের কাছে পাঠিয়েছে জানিয়ে মিসর বলেছ, ‘এখন বল ইসরায়েলের কোর্টে।’

 

 

মিসরের রাষ্ট্রীয়সংযুক্ত গণমাধ্যম আল-কাহেরা জানিয়েছে, সর্বশেষ চুক্তির প্রস্তাবে প্রাথমিক ৬০ দিনের যুদ্ধবিরতি, আংশিক জিম্মি মুক্তি, কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি ও ত্রাণ ঢোকার ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো প্রকাশ্যে এ পরিকল্পনা নিয়ে মন্তব্য করেননি। তবে গত সপ্তাহে তিনি বলেছিলেন, ‘আমরা কেবল এমন একটি চুক্তি মেনে নেব যাতে সব জিম্মি একসঙ্গে মুক্তি পাবে ও আমাদের শর্তানুযায়ী যুদ্ধ শেষ হবে।’

 

 

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাভি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তাদের দল ‘সমঝোতায় পৌঁছনোর সম্ভাবনার দরজা উন্মুক্ত করেছে, তবে প্রশ্ন রয়ে গেছে নেতানিয়াহু আবারও সেটি বন্ধ করবেন কি না, যেমন তিনি অতীতে করেছেন।’

 

 

যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহু যখন দেশে ও বিদেশে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছেন, তখন হামাস এ প্রস্তাব গ্রহণ করল। ইসরায়েলের তেল আবিব শহরে রবিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যুদ্ধের অবসান ও এখনো বন্দি অবস্থায় থাকা জিম্মিদের মুক্তির জন্য চুক্তির দাবিতে বিক্ষোভ করেছে।

 

 

হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলার পর নেওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনো ৪৯ জন গাজায় আটক আছেন। যাদের মধ্যে ২৭ জন মারা গেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

 

 

নতুন প্রস্তাবটি এমন সময়ে এসেছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি ও নিকটবর্তী শরণার্থী শিবিরগুলো দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। এতে আশঙ্কা বেড়েছে, নতুন এ অভিযান বিধ্বস্ত এলাকায় ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটকে আরো তীব্র করবে।

 

 

যুদ্ধ শেষের ঘোর বিরোধী ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভির পরিকল্পনাটিকে তীব্র সমালোচনা করে সতর্ক করেছেন, ‘নেতানিয়াহু হামাসের কাছে নতি স্বীকার করলে একটি বিপর্যয় ঘটবে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০