৩ জুন ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং

কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও সংকটের পর অবশেষে নতুন প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া। দেশটির রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু-কে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন বামপন্থী প্রার্থী লি জে-মিয়ং। ৩ জুন (মঙ্গলবার) দিনগত রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। খবর এএফপির।

 

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মোট ব্যালটের ৯৬ দশমিক ৭৪ শতাংশ গণনা শেষ। তবে প্রাপ্ত ফলাফলে কিম মুন-সুর পক্ষে লি জে-মিয়ংকে পরাজিত করার মতো পর্যাপ্ত ভোট পাওয়া গাণিতিকভাবে অসম্ভব। দুই দশকের মধ্যে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জনগণের গভীর আগ্রহের ইঙ্গিত দেয়। সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের সামরিক আইন ঘোষণার ঠিক ছয় মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে এদিন সন্ধ্যায় এক্সিট পোলে বামপন্থী ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ং ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখানো হয়েছে। অন্যদিকে রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু ৩৯ দশমিক ৩ শতাংশ ভোট পাওয়ার কথা বলা হয়।

 

 

এক্সিট পোলের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে লি-এর শত শত সমর্থক উল্লাসে ফেটে পড়ে। পার্লামেন্টের অভ্যন্তরে বসে থাকা দলীয় কর্মকর্তারা ‘লি জে-মিয়ং’ বলে স্লোগান দিতে শুরু করেন। কয়েক সপ্তাহ ধরে দেশটির জরিপগুলোতে কিমের (ইয়ুনের শ্রমমন্ত্রী) চেয়ে অনেক এগিয়ে ছিল লি। কিম তার দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংগ্রাম করতে ব্যস্ত ছিলেন। আজকের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ। কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলের দিকে প্রায় ৭৭ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে, যা প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ। রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা শুরু হয়। আগামীকাল বুধবার সকালেই দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন লি জে-মিয়ং। তবে নবনির্বাচিত সরকার প্রধানকে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

 

 

দেশটির নাগরিকরা বলছেন, তারা দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। ৬৪ বছর বয়সী ক্যাব চালক চোই সুং-উক এএফপিকে বলেন, ‘আমি আশা করি পরবর্তী প্রেসিডেন্ট আদর্শগত যুদ্ধের পরিবর্তে শান্তি ও ঐক্যের পরিবেশ তৈরি করবেন।’ ২০ বছর বয়সী নোহ মিন-ইয়ং বলেন, নির্বাচনের ফলাফলে ‘স্বস্তি’ পেয়েছি। এটি একটি কঠিন পথ ছিল। আমি খুশি কারণ মনে হচ্ছে আমরা গত ছয় মাস ধরে যে জন্য লড়াই করেছি তা আমরা পেয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০