২৪ জানুয়ারী ২০২৪, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের অনলাইনে নিরাপদ থাকতে উদ্বুদ্ধ করছে টিকটক ও জাগো ফাউন্ডেশন

টিকটক এবং জাগো ফাউন্ডেশন বাংলাদেশের তরুণদের মধ্যে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, জামালপুর, বাগেরহাট এবং নড়াইল জেলায় সফলভাবে “অনলাইন সেফটি আড্ডা’ নামে কর্মশালা আয়োজন করেছে।

এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ডোমেনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসমুহ ব্যবহারের বিভিন্ন নিরাপত্তাজনিত দক্ষতা এবং আচরণগত শিষ্টাচার সম্পর্কে জ্ঞান আহরণ করে। কর্মশালার একটি উল্লেখযোগ্য অংশ ছিল টিকটক-এর সেফটি টুলস গুলোর সাথে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া, যা প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও অনলাইন কন্টেন্ট তৈরির জন্য বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীরা জ্ঞান অর্জন করেছে।

অনলাইন সেফটি সামিট-সিলেট নামে সিলেটে একটি বিভাগীয় মিটআপ পরিচালনা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাবেয়া আক্তার রিয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানে তাঁরা ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে সতর্কতার গুরুত্বের উপরেও আলোকপাত করেন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাকিব বিন রশিদের উপস্থিতি উক্ত আলোচনা সভাকে আরো সমৃদ্ধ করে।

ক্যাম্পেইনটির অংশ হিসাবে, জাগো ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়া পেইজগুলো থেকে একটি এসবিসিসি (সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন) ভিডিও কন্টেন্ট প্রকাশিত হয়েছিল। এই কন্টেন্টটি অনলাইন পরিবেশে নিরাপদ এবং দায়িত্বশীল আচরণ চর্চার তাৎপর্য এবং চলমান এই ক্যাম্পেইন সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জোর দিয়েছে।জনসচেতনতা তৈরির অংশ হিসেবে ক্যাম্পেইনটিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচারণা চালানো হয়। ইনফ্লুয়েন্সাররা, তাদের টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে, নিরাপদে এবং দায়িত্বের সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহারের তাৎপর্য তুলে ধরার জন্য কন্টেন্ট তৈরি এবং শেয়ার করছে।

ক্যাম্পেইনটির অগ্রগতির মাধ্যমে, টিকটক এবং জাগো ফাউন্ডেশন একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং দায়িত্বশীল অনলাইন অনুশীলনের জন্য যুবকদের ক্ষমতায়নের জন্য নিজেদের প্রত্যয় ব্যক্ত করছে। এই প্রচারাভিযানটি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত চলবে, যার অংশ হিসেবে খুলনার সমস্ত জেলায় “অনলাইন সেফটি আড্ডা’ কর্মশালা সম্প্রসারিত হবে এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে আরো দুটি বিভাগীয় মিট-আপ আয়োজিত হবে।

সারা দেশে চলমান “সাবধানে অনলাইন-এ” ক্যাম্পেইনটি অনলাইন নিরাপত্তায় উল্লেখযোগ্য সাফল্য এবং অগ্রগতি অর্জন করেছে। এর মাধ্যমে আমাদের তরুণরা অনলাইন দুনিয়ায় নিজেদের নিরাপদ রাখতে পারছে।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১০

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১১

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১২

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৩

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৪

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৫

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৬

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৭

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৯

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

২০