শফিক রহমান​
৮ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“ড্রিমস অব বাংলাদেশ” NASA ফাইনালিস্ট দলের সম্মানে সংবর্ধনা

গত ৬ ই এপ্রিল রবিবার​, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান – বাম, স্বাদ দেশি কুজিন-এ “ড্রিমস অব বাংলাদেশ” NASA ফাইনালিস্ট ছাত্র দলের সম্মানে একটি সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। ব্যতিক্রমী এই ছাত্র দলটি NASA Human Exploration Rover Challenge 2025-এর ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করছে।

 

বিশ্বব্যাপী ৭,৮০০ টিরও বেশি দলের মধ্য থেকে নির্বাচিত হয়ে, এই বাংলাদেশি শিক্ষার্থীদের দলটি ৭২টি ফাইনালিস্ট দলের একটি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে NASA-এর ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য, যা অনুষ্ঠিত হবে ১০–১২ এপ্রিল, ২০২৫, U.S. Space & Rocket Center, Huntsville, Alabama-তে, NASA’s Marshall Space Flight Center-এর আয়োজনে। মিশিগানের এই ইভেন্টে, দলটি তাদের উদ্ভাবনী প্রোটোটাইপ রোভার প্রদর্শন করে, যা চাঁদ ও মঙ্গলগ্রহের কঠিন ও পাথুরে ভূখণ্ডে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। তাদের দূরদৃষ্টিসম্পন্ন ডিজাইন ও কারিগরি দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং বাংলাদেশি তরুণদের অসাধারণ সম্ভাবনার প্রমাণ উপস্থাপন করে।

 

 

স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট অব রিকগনিশন প্রদান করেন। তিনি বলেন, “আপনারা শুধু বাংলাদেশ নয়—বিশ্ব মহাকাশ গবেষণার ভবিষ্যৎকেই প্রতিনিধিত্ব করছেন। অনুষ্ঠানটি বামের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে এবং তাহমিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান – বামের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মতিন চৌধুরী, উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী, লুৎফর বারী নিয়ন, আহাদ আহমেদ, সুমন কবির, সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু, আলী আহমেদ ফারিশ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আমিনুর রহমান, চট্টগ্রাম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব এবং বাপ্পী চৌধুরী প্রমুখ।

 

 

ড্রিমস অব বাংলাদেশ” দলের সম্মানিত সদস্যরা হলেন: মাহাদির ইসলাম – স্টুডেন্ট টিম লিড, মো. মঈন উদ্দিন – কোচ, আন নাফে, আর্কপ্রতীক আচার্য্য, হাসিন ইসরাক চৌধুরী তাহা, মারজিয়া আফিফা পৃথিবী, রুবাইয়াত এইচ. রহমান, সামিম আহনাফ তাহমিদ, মো. ইয়াসিন আরাফাত, আয়েশা জাহরা সাফা, মো. রিফাত হোসেন, ফাতেমা জাহান সিফা, আবদুল্লাহ আল জুনায়েদ। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের সাফল্যই নয়, বরং মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য, গর্ব ও অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন ঘটেছে। “ড্রিমস অব বাংলাদেশ” দলটি NASA-এর ফাইনাল চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছে, আর তাদের সঙ্গে রয়েছে একটি জাতির স্বপ্ন ও অনুপ্রেরণা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০