৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েটে বায়তুল মুকাররম মসজিদে দু দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ২০ ও ২১ সেপ্টেম্বর

আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ও রবিবার বায়তুল মুকাররম মসজিদ, ডেট্রয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু দিনব্যাপী ২০তম ইসলামী মহাসম্মেলন। মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৯ জন হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে স্থানীয় মুসলিম কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

 

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরুল হিন্দ, উস্তাদুল উলামা, দারুল উলূম দেওবন্দের সদরুল মুদারিরস, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সায়্যিদ আরশাদ মাদানী।

 

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন মাওলানা হাফেজ ইব্রাহীম মেমন, মাওলানা হাফেজ নুরুল ইসলাম সুফিয়ান, মাওলানা হাফেজ আসলাম উদ্দিন আল-আজহারী এবং মাওলানা হাফেজ সোহেল মাংগারা। ইসলামী চিন্তাভাবনা, সমাজ সংস্কার ও তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানাবেন তারা।

 

 

মহা সম্মেলনটি  শনিবার  বাদ আছর থেকে শুরু হবে এবং রবিবার বাদ জোহর থেকে। ইয়ুথ প্রোগ্রামে বিশেষ বক্তব্য রাখবেন মুফতি রিয়াদুল হুদা, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ। নারী শ্রোতাদের জন্যও পৃথক বিশেষ ব্যবস্থা থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

 

বায়তুল মুকাররম মসজিদের আয়োজক কমিটি জানিয়েছে, এই মহাসম্মেলনের মাধ্যমে সমাজে কোরআন শিক্ষা, ইসলামী জ্ঞান এবং নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। তারা সকল মুসলিম পরিবারকে সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

 

 

সম্মেলনের সামাজিক গুরুত্ব নিয়েও আলেমরা মত প্রকাশ করেছেন। কমিউনিটির তরুণদের কাছে এই মহাসম্মেলন এক অনন্য প্রেরণার উৎস হয়ে উঠবে।

 

সূত্র : সোস্যাল মিডিয়ায় পোস্টকৃত বায়তুল মুকাররম মসজিদের ফ্লায়ার থেকে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০