বাংলা সংবাদ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটদানের (মেইল-ইন ব্যালট) ওপর নতুন বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাকযোগে ভোট প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পরিকল্পনা স্থগিত রাখার নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখে তা বাতিলের আবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

 

সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চে থাকা ছয়জন রক্ষণশীল বিচারপতির মধ্যে কেবল দুজন বিচারক (স্যামুয়েল অ্যালিতো ও ক্ল্যারেন্স থমাস) এই সিদ্ধান্তের পক্ষে ভিন্নমত পোষণ করেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতির সঙ্গে একমত পোষণ করে এক পর্যবেক্ষণে বিচারপতি ব্রেট ক্যাভানাফ উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে ট্রাম্প প্রশাসনের এমন নির্দেশনার বৈধতা থাকতে পারে, তবে নভেম্বরের নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এটি কার্যকর করতে গেলে রাজ্য ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর অযৌক্তিক ও বিশৃঙ্খলাপূর্ণ চাপ তৈরি হবে।

 

শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। ডেমোক্র্যাটিক সিনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, ভোটদান কঠিন করে তোলার জন্য নেওয়া প্রেসিডেন্টের এই পরিকল্পনাটি অসাংবিধানিক ছিল। প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সদস্য হাকিম জেফ্রিজ বলেন, সুপ্রিম কোর্টের এ রায়ের মাধ্যমে চরমপন্থিদের পরাজয় ও গণতন্ত্রের জয় হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) একে ভোটাধিকার সুরক্ষার বড় জয় হিসেবে আখ্যা দিয়েছে।

 

গত মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ইউএস পোস্টাল সার্ভিসকে (ইউএসপিএস) কেবল নির্ধারিত তালিকার যোগ্য ভোটারদের কাছেই ব্যালট পেপার পাঠানোর বাধ্যবাধকতা দেন। তবে শুরু থেকেই কোনো প্রামাণিক তথ্য ছাড়া মেইল-ইন ব্যালটে জালিয়াতির অভিযোগ তুলে আসছিলেন ট্রাম্প। ইতোমধ্যেই নর্থ ক্যারোলাইনা, অ্যালবামাসহ কয়েকটি অঙ্গরাজ্য ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠাতে শুরু করেছে। এছাড়া সম্প্রতি ডাক বিভাগের (ইউএসপিএস) একজন হুইসেলব্লোয়ারের তথ্যে জানা যায়, তাড়াহুড়ো করে তৈরি কারিগরি ব্যবস্থার কারণে নতুন নিয়ম চালু করলে লাখ লাখ আমেরিকান ব্যালট পাওয়া থেকে বঞ্চিত হতে পারতেন।

 

সুপ্রিম কোর্টের রায়ের ফলে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিদ্যমান সাধারণ নিয়মেই ভোটাররা ডাকযোগে ভোট দিতে পারবেন। বর্তমান জনমত জরিপ অনুযায়ী, এই নির্বাচনে হাউসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে রিপাবলিকান পার্টি।

 

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ঘাটতি সংকটে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৪ বছরের বেশি থাকতে না দেওয়ার নীতি স্থগিত

১০

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভা ও এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

১১

১২

গ্রিন কার্ডের পথে নতুন বাধা, ভিসা নম্বর ও পাবলিক চার্জে অনিশ্চয়তা

১৩

যুক্তরাষ্ট্রে কিছু অভিবাসীদের ফেডারেল মেডিকেইড হারানোর ঝুঁকিতে

১৪

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কাজের অনুমতিতে লাগবে ১ লাখ ডলারের ফি

১৫

ডাবলিনে পর্তুগিজ বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে জমকালো মিলনমেলা 2026 অনুষ্ঠিত

১৬

আয়ারল্যান্ড একীভূত হওয়ার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ লন্ডন

১৭

যুক্তরাষ্ট্রের এইচ-২বি ভিসার কোটা পূর্ণ, বাংলাদেশিদের এখনও বিকল্প পথ খোলা

১৮

যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই আর ১৪ দিনের তেল মজুত আছে?

১৯

আগামী ২৫ সেপ্টেম্বর ডেট্রয়েটে শুরু হচ্ছে ‘আবিয়া বাইেনিয়াল কনভেনশন ২০২৬’

২০