বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প-পুতিন আলোচনার আগে ভার্চুয়াল বৈঠকে ইউরোপীয় নেতারা

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শীর্ষ বৈঠকের আগে কিয়েভের স্বার্থ রক্ষায় তৎপর হয়ে উঠেছেন ইউরোপ ও ইউক্রেনের নেতারা। বুধবার ভার্চুয়াল মিটিংয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর নেতারা।

 

 

ট্রাম্প শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন,  যা তিনি বর্ণনা করেছেন ‘পরীক্ষামূলক’ বৈঠক হিসেবে। রাশিয়ার সঙ্গে ২০২২ সালের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বে পুতিন একঘরে হলেও, ট্রাম্প হঠাৎ করেই প্রথম মার্কিন-রাশিয়া শীর্ষ বৈঠকে রাজি হয়েছেন।

 

 

তার দাবি, মস্কোতে মার্কিন দূতের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কো উভয়কেই কিছু জমি ছাড়তে হবে। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা দখলে রেখেছে। এতে ইউরোপে শঙ্কা তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া একক সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনকে অস্বস্তিকর চুক্তিতে ঠেলে দিতে পারে।

 

 

পূর্ব ইউরোপের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এমন কিছু যাতে না ঘটে, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য—মার্কিন অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি এবং ইউরোপীয় ঐক্য অটুট রাখছি।’ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের আয়োজিত ভিডিও কনফারেন্সে দুপুর ২টায় যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলাদাভাবে ইউরোপীয় নেতাদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন। এরপর যুদ্ধবিরতিতে ইউক্রেনকে সহায়তার পরিকল্পনা করা ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’-এর বৈঠক হবে।

 

 

গ্যালাপের এক জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ ইউক্রেনীয় দ্রুত আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি চান, তবে তাদের অধিকাংশই বড় ধরনের ছাড় দিয়ে শান্তি চান না। জেলেনস্কি জানিয়েছেন, ডনবাস অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার শর্ত তারা মেনে নিতে পারবেন না, কারণ এতে ইউক্রেন তার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ভেঙে ফেলবে এবং রাশিয়ার জন্য নতুন হামলার পথ খুলে দেবে।

এদিকে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক ও কোস্তিয়ানতিনিভকা শহরে চাপ বাড়াচ্ছে, যা যুদ্ধক্ষেত্রে কিয়েভের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০