বাংলা সংবাদ আন্তর্জাতিক ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুমকির জবাবে কড়া বার্তা: হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি পেত্রোর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের ঘটনাকে কেন্দ্র করে কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বার্তায় পেত্রো বলেন, ‘আমি শপথ নিয়েছিলাম আর কখনো অস্ত্র ছুঁয়ে দেখব না… কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব।’পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থী পেত্রো এক সময় গেরিলা যোদ্ধা ছিলেন। ১৯৮৯ সালে শান্তি চুক্তির মাধ্যমে তাঁর দল এম-১৯ অস্ত্র সমর্পণ করেছিল। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পেত্রোর সঙ্গে তাঁর বাগ্‌যুদ্ধ চলছেমাদুরোকে আটকের পর গত রোববার গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পেত্রো ‘একজন অসুস্থ মানুষ। তিনি কোকেন উৎপাদন করতে এবং তা যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন।’ এমনকি পেত্রোকে সতর্ক থাকারও হুমকি দেন তিনি।

 

 

গত কয়েক মাস ধরে ক্যারিবীয় সাগরে তথাকথিত মাদকবাহী নৌযানে হামলা চালিয়ে আসছেন মার্কিন সেনারা। তা ছাড়া ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরি মোতায়েন করা হয়েছে। সম্প্রতি সেখান থেকে ভেনেজুয়েলার তেলবাহী একটি জাহাজ জব্দ করা হয়েছে। আর সবশেষ গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন সেনারা। পেত্রো শুরু থেকে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করে আসছেন।কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্পের প্রশাসন পেত্রোর ওপর মাদক পাচারের অভিযোগ এনে তাঁর ও তাঁর পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া মাদকবিরোধী যুদ্ধে মিত্র দেশের তালিকা থেকে কলম্বিয়াকে বাদ দিয়েছে ওয়াশিংটন।

 

 

জবাবে পেত্রো মার্কিন সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা নিন্দনীয়। তিনি সতর্ক করে বলেন, ‘যদি আপনি ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো গোষ্ঠীর ওপর বোমা ফেলেন, তবে অনেক শিশু মারা যাবে। যদি কৃষকদের ওপর বোমা ফেলেন, তবে হাজার হাজার মানুষ পাহাড়ে গিয়ে গেরিলা হবে। আর যদি একজন প্রেসিডেন্টকে আটক করেন— যাকে আমার দেশের বড় একটি অংশ ভালোবাসে— তবে আপনি ব্যাপক জনরোষের মুখে পড়বেন।’এক্সে দীর্ঘ এক বার্তায় পেত্রো জানান, তাঁর মাদকবিরোধী নীতি যথেষ্ট শক্তিশালী। তবে তাঁর দেশের সেনাবাহিনী কতটা আক্রমণাত্মক হতে পারে, সেটারও একটা সীমা আছে।

 

 

২০২৬ সালে কলম্বিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, কলম্বিয়ার ডানপন্থী বিরোধী দলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা পেত্রো সরকারকে আরও চাপে ফেলতে পারে।

 

সূত্র: এএফপি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০