বাংলা সংবাদ ডেস্ক
৫ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সিনেমা অভিযান: বিশ্বব্যাপী হইচই!

বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার চলচ্চিত্র শিল্প ‘দ্রুত ধ্বংসের পথে’ এগোচ্ছে এবং তা ঠেকাতেই এ পদক্ষেপ। তার এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

 

ট্রাম্প বলেন, বিদেশি স্টুডিওগুলো নানা রকম প্রণোদনা পাচ্ছে, যা মার্কিন শিল্পের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি। এরই মধ্যে ট্রাম্প তিন হলিউড তারকা—জন ভোইট, মেল গিবসন ও সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন, যাদের কাজ হলো হলিউডকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করা।

 

চলচ্চিত্র গবেষণা সংস্থা প্রডপ্রো জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র খাতে বিনিয়োগ ২৬ শতাংশ কমেছে। বিপরীতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে বিনিয়োগ বেড়েছে। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এরই মধ্যে চলচ্চিত্র খাতেও প্রভাব ফেলেছে। বেইজিং আমেরিকান সিনেমার আমদানি কোটা কমিয়েছে। চীন বলছে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।

 

চীনের পণ্যে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হতে পারে, যার পাল্টা জবাবে চীনও ১২৫ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, জুলাইয়ের আগে কিছু শুল্ক স্থগিত থাকলেও চীনের ক্ষেত্রে তা বহাল থাকবে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে কিছু শুল্ক কমানো হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১০

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১১

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১২

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৩

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০