১৩ জুলাই ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নতুন শুল্ক হুমকি, ইইউ-মেক্সিকোর তীব্র প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এই হুমকির বিপরীতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উভয় পক্ষ।

 

 

 

মেক্সিকো এই পদক্ষেপকে আখ্যা দিয়েছে ‘অন্যায় চুক্তি’ হিসেবে এবং জানিয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাতের বিষয়ে আপস করা হবে না। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, প্রয়োজন হলে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়া হবে। তবে উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখতে চায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বরাবর পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘আমাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল অসামঞ্জস্যপূর্ণ এবং ইইউ-এর ট্যারিফ ও বাণিজ্য নীতির কারণে আমরা দীর্ঘদিন ধরে ব্যাপক ঘাটতি সহ্য করেছি। এখন আর তা চলবে না।’

 

 

 

ফক্স নিউজে প্রচারিত এক পূর্ব-রেকর্ডকৃত সাক্ষাৎকারে শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘অনেক দেশ এখন খুব বিরক্ত। কিন্তু এই শুল্কের কারণে শত শত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে ঢুকছে।’ এছাড়া, ট্রাম্প হুমকি দিয়েছেন—যদি ইইউ বা মেক্সিকো পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে তিনি আরোপ করা ৩০ শতাংশর ওপর আরও শুল্ক যোগ করবেন। বিপরীতে উরসুলা ভন ডার লেয়েন এক বিবৃতিতে জানান, ‘ইইউ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে আমরা পিছপা হব না।

 

 

 

তিনি আরো বলেন, ‘বিশ্বের খুব কম অর্থনীতিই ইউরোপের মতো খোলামেলা ও ন্যায্য বাণিজ্যচর্চায় বিশ্বাস করে।’ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২৩৫.৬ বিলিয়ন ডলার।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম জানিয়েছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্ট জানি, কী বিষয়ে আলোচনা সম্ভব এবং কী বিষয়ে নয়। সার্বভৌমত্ব কখনোই আলোচনার বিষয় নয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০