বাংলা সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান বললেন তেহরান

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে ইরান—মার্কিন নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত স্বয়ং ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগও এনেছে মার্কিন বিচার বিভাগ।

 

ওয়াশিংটনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাস পেয়েছিল তারা। সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে বলা হয়, কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি শনিবার এ তথ্য জানায়।এর আগে সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায়, তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকে সুইজারল্যান্ড।এনবিসি জানায়, গত জুলাইয়ে প্রথম বাইডেন প্রশাসন গোয়েন্দা তথ্য পায়, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে। এরপর ট্রাম্পের নিরাপত্তা ওপর জোর দেয় পেন্টাগন।সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও দাবি করেন, ইরানের তরফ থেকে বড় আকারের হুমকি রয়েছে।গত সপ্তাহে ফরহাদ শাকেরি নামে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ।মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছে তারা।

ওয়াশিংটনে পাঠানো লিখিত বার্তায় সোলাইমানিকে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মেনেই বিচার চায় ইরান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০