বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে নিয়ে বিবাদে ম্যাস্ক ফোন নম্বর বদলে দিলেন

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন সবারই জানা। অথচ কিছুদিন আগেও তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। এবার তাদের দ্বন্দ্ব নিয়ে নতুন এক আলোচনা সামনে এসেছে।

 

জানা গেছে, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জেরে এবার নিজের ফোন নম্বরই বদলে ফেলেছেন ইলন মাস্ক। সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন। স্পিকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ সংক্রান্ত বিরোধের সময় আমি মাস্ককে একটি খুদে বার্তা পাঠানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, তিনি তার ফোন নম্বর পরিবর্তন করে ফেলেছেন।” ‘বিগ বিউটিফুল বিল’ মূলত যুক্তরাষ্ট্রের বাজেট ও কর বিল, যা ধনীদের জন্য বড় অঙ্কের করছাড় নিশ্চিত করে। তবে সেই বিলের আওতায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট আনা হয়।

 

বিষয়টি নিয়ে মাস্ক শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছেন। বিলে ট্রাম্পের স্বাক্ষরের কিছুদিন পরই মাস্ক ঘোষণা দেন, তিনি ‘নিউ আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তারপর থেকেই তাদের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। স্পিকার জনসনের মতে, বিলের পর থেকে মাস্ক আর ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেননি। বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের ফোন নম্বর পরিবর্তন নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়- এটি মার্কিন রাজনীতিতে মাস্কের অবস্থান এবং ট্রাম্পবিরোধী মনোভাবেরই প্রতিফলন। বিশ্ব রাজনীতিতে যখন প্রযুক্তি ও পুঁজির প্রভাব ক্রমেই বাড়ছে, তখন দুই প্রভাবশালী ব্যক্তির এই দ্বন্দ্ব আগামী দিনে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

 

সূত্র: নিউইয়র্ক পোস্টে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০