২২ জুন ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে কটাক্ষ করে রুশ নিরাপত্তা কর্মকর্তার ‘খোঁচা’

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সরাসরি সামরিক অভিযানে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (২১ জুন) মধ্যরাতে মার্কিন বি-২ বোমারু বিমান থেকে ইরানের ৩টি উচ্চ-নিরাপত্তা সম্পন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই হামলা পরিচালিত হছে বলে ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেছেন।

 

 

এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রকে এক ‘নতুন যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন।’ খবর আল-জাজিরার।

 

রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে মেদভেদেভ ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, নিজেকে ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ দাবি করা সেই ট্রাম্পই এখন একটি নতুন যুদ্ধ শুরু করলেন। তিনি বলেন, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আদতে কী অর্জন করলো? ইরানের ওই স্থাপনাগুলোর বড় কোনো ক্ষতিই হয়নি। শুধু শুধু এক নতুন যুদ্ধের সূচনা।

 

মেদভেদেভ আরও লিখেন, এ ধরনের সাফল্যের পর এখন শান্তির নোবেল পুরস্কারের চিন্তা একেবারেই বাদ দিতে পারেন ট্রাম্প। অভিনন্দন, দারুণ এ শুরুর জন্য, মি. প্রেসিডেন্ট!

 

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত দাবিদার হিসেবে দাবি করেন। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা অনন্য। এমনকি পাকিস্তান সরকারও তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এ ধরনের মন্তব্য কেবল কূটনৈতিক ব্যঙ্গ নয়, বরং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির প্রতি একপ্রকার কৌশলগত বার্তা। মস্কো স্পষ্টভাবে দেখাতে চাইছে, ওয়াশিংটন ‘শান্তি’ নয়, বরং আগ্রাসনের পথেই হাঁটছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০