বাংলা সংবাদ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি পুতিন

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এ বিষয়টি নিজেই জানিয়েছেন পুতিন। তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক বড় ব্যাপার বলে উল্লেখ করেছেন রুবিও।

 

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিন বলেছেন- আমি অবশ্যই জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবো। যেটা একটা বড় ব্যাপার। এর অর্থ এ নয় যে তারা ভালো বন্ধুত্ব করতে যাচ্ছে বা শান্তি চুক্তি করতে যাচ্ছে। তবে আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ হলো তারা এখন কথা বলতে রাজি হয়েছে। যা গত সাড়ে তিন বছরে সম্ভব হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ধ্বংস এবং মৃত্যুর অচল যুদ্ধ বলে অভিহিত করেন রুবিও।

 

যদিও এখনও সম্ভাব্য এই বৈঠকের সময় চূড়ান্ত হয়নি। তবে রুবিও বলেছেন, পুতিন-জেলেনস্কি বৈঠক বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সবকিছু ভালোভাবে সম্পন্ন হলে ট্রাম্পের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে। এর মাধ্যমে একটি যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা তৈরি হবে।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনও সেখানে (যুদ্ধবিরতি পর্যন্ত) পৌঁছতে পারিনি। তবে আমরা সে লক্ষ্যেই কাজ করছি, যেন সেখানে পৌঁছানো যায়।

 

কোনো পক্ষের শতভাগ লাভের আশা অবাস্তব বলে মনে করেন রুবিও। বলেন, উভয় পক্ষকেই আপস করতে হবে। সকলকেই ছাড় দিতে হবে। যেকোনো কারও শতভাগ লাভ হওয়া মানেই অন্য পক্ষের আত্মসমর্পণ। এর আগে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছি। যেটা ত্রিপক্ষীয় হতে পারে। এ দুই প্রেসিডেন্টের সঙ্গে আমিও যুক্ত থাকবো।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১০

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১১

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১২

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৩

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৪

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

১৫

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১৮

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১৯

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

২০