২৮ অগাস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামিয়া ইসলামিয়া দারুল উলুম ডেট্রয়েটের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন শনিবার

মিশিগানের ডেট্রয়েটে আগামী ৩০ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৫। জামিয়া ইসলামিয়া দারুল উলুম ডেট্রয়েটের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলন বিকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। সম্মেলনটি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

 

সম্মেলনে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নূরুল ইসলাম সুফিয়ান, যিনি জামিয়ার সভাপতি ও প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া দারুল উলুম ডেট্রয়েট, দায়িত্ব পালন করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মাদ ইয়ামিন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামিয়াতুল উলুম, নিউইয়র্ক।

 

 

এছাড়াও আলোচক হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবেন মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী, মাওলানা আবু সিদ্দিক, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, মাওলানা মারুফ আহমদ, মাওলানা এহতেরামুল হক, মুফতি রিজওয়ানুল করীম, মুফতি রিয়াযুল হুদা, মাওলানা আহমদ কাসীম, মুফতি তা’জিম আহমদ খান।

 

 

আয়োজকরা জানান, মহাসম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ আলোচনা, ইসলামী দিকনির্দেশনা ও প্রবাসে মুসলিম সম্প্রদায়ের চ্যালেঞ্জ মোকাবিলার পথনির্দেশনা তুলে ধরা হবে। প্রোগ্রামে নারী ও পুরুষ উভয়ের জন্য পৃথক বসার ব্যবস্থা থাকবে এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ তালীমী পরিবেশনা রাখা হয়েছে।

 

 

এই মহাসম্মেলনের মাধ্যমে প্রবাসী মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা, ইসলামী চেতনা জাগ্রত করা এবং তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক দিকনির্দেশনা প্রদানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সম্মেলন সম্পর্কে বিস্তারিত আরও বিস্তারিত জানতে +3138913256 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

সূত্র: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ডেট্রয়েটের প্রকাশিত ফ্লায়ার

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০