বাংলা সংবাদ ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীন না ট্রাম্প—চাপের খেলায় কে এগিয়ে?

২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে পণ্য কিনেছে ৪৩ হাজার ৯০০ কোটি ডলারের, বিপরীতে রপ্তানি করেছে মাত্র ১৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য। তিনগুণের বেশি ঘাটতি মেটাতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

 

এতে চীনা পণ্যের দাম প্রায় ২ দশমিক ৫ গুণ বেশি বাড়বে যুক্তরাষ্ট্রে। এতে মার্কিন বাজারে চীনের প্রতিযোগিতা হ্রাস করবে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও আমেরিকান পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। পাশাপাশি ট্রাম্পের পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

 

যুক্তরাষ্ট্র চীনে সবচেয়ে বেশি খনিজ জ্বালানি, সয়াবিন, যন্ত্রপাতি ও উড়োজাহাজ রপ্তানি করে। অন্যদিকে চীন থেকে আমদানি করে ইলেকট্রনিক্স, চিপ, ল্যাপটপ, খেলনা, আসবাব ও প্লাস্টিক পণ্য। এ পাল্টাপাল্টি শুল্কারোপ বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। অনেক দেশ ও কোম্পানি নতুন করে ব্যবসায়িক কৌশল বদলাতে বাধ্য হচ্ছে।

 

ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে চীন থেকে সবচেয়ে বেশি পণ্য কেনে ক্যালিফোর্নিয়া। ২০২৪ সালে ১২ হাজার ২৮০ কোটি ডলারের পণ্য কিনেছে অঙ্গরাজ্যটি। এর পরের অবস্থানে রয়েছে ইলিনয় ও টেক্সাস। অপরদিকে চীনে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কলোরাডো, আইওয়া, কানাস, নেব্রাস্কা, সাউথ ডাকোটা, উটাহ।

 

সূত্র: আলজাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০