বাংলা সংবাদ ডেস্ক
৬ জুলাই ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়েন্দা বিশ্বে চমক: নাৎসি উত্তরসূরি হতে যাচ্ছেন এমআই-৬ এর নেতৃত্বে

যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-এর নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমান প্রধানের মেয়াদ শেষে আসছে শরৎকালে ব্লেইস মেট্রেভেলি দায়িত্ব নেবেন। তিনি হবেন গোয়েন্দা সংস্থাটির ১১৬ বছরের ইতিহাসে প্রথম নারী ‘সি’। এ নারীর প্রশংসায় যখন মিলিটারি পাড়া পঞ্চমুখ তখন জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য।

 

ব্রিটিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা এমআই৬। যা দেশের বাইরে বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লেইস মেট্রেভেলিকে এই মাসের শুরুতে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়। তার বিস্তৃত ইতিহাস সম্পর্কে খুব কম জানা থাকলেও নথিপত্র থেকে দেখা যায়, ব্লেইসের দাদা ছিলেন কনস্টানটাইন ডোব্রোওলস্কি। তিনি সোভিয়েত রাশিয়ার রেড আর্মি থেকে পালিয়ে ইউক্রেনের চেরনিহিভে চলে আসেন। সেখানে নাৎসিদের প্রধান তথ্যদাতা নিযুক্ত হন। ওই সময় তার কার্যকলাপের জন্য তিনি ইউক্রেনে ‘কসাই’ নামে পরিচিত হন।

 

নাৎসি গুপ্তচর হিসেবে কনস্টানটাইনের কুখ্যাত কাজ এতই বিস্তৃতের মাত্রা ছিল ভয়াবহ। এ জন্য সোভিয়েত সরকার তাকে ইউক্রেনের জনগণের সবচেয়ে খারাপ শত্রু অভিহিত এবং তাকে ধরিয়ে দিতে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে। ডেইলি মেইল ​​সংবাদপত্র এই সপ্তাহে দাদাকে নিয়ে তথ্য উন্মোচন করে। সংবাদপত্রটি বলেছে, জার্মান আর্কাইভগুলো ঘেঁটে দেখা যায়, ডোব্রোওলস্কিকে ওয়েহরমাখ্ট কমান্ডাররা ‘কসাই’ বা ‘এজেন্ট নং ৩০’ নামে পরিচিত ছিলেন। ডেইলি মেইল আরও ​​জানিয়েছে, নতুন প্রধানের দাদা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠিও পাঠিয়েছিলেন। যেখানে তিনি ইহুদিদের নির্মূলে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছিলেন বলে স্বীকার করেন। এসব কারণে সোভিয়েত নেতারা ডোব্রোওলস্কিকে ধরিয়ে দিতে ৫০,০০০ রুবেল পুরস্কার ঘোষণা করেছিলেন।

 

এসব প্রকাশের পর এমআই৬-এর পক্ষে পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘মিস ব্লেইস তার পিতামহকে চিনতেন না বা তার সাথে দেখাও করেননি। ব্লেইসের পূর্বপুরুষদের মধ্যে দ্বন্দ্ব এবং বিভাজন লক্ষ্য করা যায়। পূর্ব ইউরোপীয় ঐতিহ্যের অনেকের ক্ষেত্রেই এটি আংশিকভাবে বোঝা যায়। এই জটিল ঐতিহ্যই এমআই৬-এর পরবর্তী প্রধান হিসেবে আজকের শত্রু রাষ্ট্রগুলোর আধুনিক হুমকি থেকে ব্রিটিশ জনগণকে সংঘাত প্রতিরোধ এবং রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে অবদান রাখবেন। এমআই৬-এর প্রধান হলেন সংগঠনের একমাত্র প্রকাশ্যে থাকা সদস্য এবং সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করেন তিনি। ৪৭ বছর বয়সী ব্লেইস হবেন এর ১৮তম প্রধান। পূর্বসূরিদের মতো তার পদবি হবে ‘সি-C’।

 

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০