২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা সংকটে ট্রাম্পের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিলেন নেতানিয়াহু

গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘কীভাবে গাজায় যুদ্ধ শেষ করা যায়’ তা নিয়ে সোমবার নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন তিনি। হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন, হামাস এই প্রস্তাবে রাজি হবে।

 

 

সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা জানান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোমবার ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানির সঙ্গে কথা বলেন। ফোনালাপে চলতি মাসের শুরুতে কাতারে হামলা চালানোর ঘটনায় আল-থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই প্রস্তাব (২০ দফা) ‘অত্যন্ত ন্যায্য’।

 

 

তিনি বলেন, অনেক ফিলিস্তিনি শান্তিতে বসবাস করতে চান। কিন্তু তাদের ‘নিজেদের ভাগ্যের দায়িত্ব নেওয়া’ প্রয়োজন। ফিলিস্তিনিরা হামাসের সঙ্গে ‘দুর্বিষহ জীবনযাপন’ করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

 

 

ট্রাম্প সংবাদ সম্মেলনে কথা বলার আগে ২০ দফার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে হোয়াইট হাউস। এতে বলা হয়, চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। ট্রাম্পের প্রস্তাবে আরো বলা হয়েছে, হামাসের যাবতীয় অস্ত্র ধ্বংস করা হবে। যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতি দেবেন, তাদের ক্ষমা করে দেওয়া হবে। আর হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান, তাদের নিরাপদে অন্য দেশে যেতে সহায়তা করা হবে।

 

 

ট্রাম্প জানিয়েছেন, তিনি শুনেছেন হামাসও এই পরিকল্পনায় রাজি আছে। হামাস যদি এই পরিকল্পনায় একমত হয়, তাহলে  ইসরায়েলি জিম্মিরা মুক্ত হবে এবং গাজা যুদ্ধ শেষ হবে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তাদের সঙ্গে তিনি এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

 

 

ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খুব কাছাকাছি আছে। এখন ইসরায়েলের অবস্থান কী, সেটাই গুরুত্বপূর্ণ। লেভিট বলেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে।

 

 

ট্রাম্প কিছুদিন ধরে বলে আসছেন, গাজা যুদ্ধ শিগগিরই শেষ হতে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় অর্জনের সুযোগ আছে। সবাই বিশেষ কিছু অর্জন করতে ঐক্যবদ্ধ, যা প্রথমবারের মতো ঘটছে। আমরা এটি সম্পন্ন করব।’

 

সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০