বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৪ নভেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিডনি ঝুঁকি কমাতে দৈনন্দিন খাদ্যতালিকায় রাখুন এই ৫টি খাবার

কিডনি মানব দেহের ফিল্টারের মতো কাজ করে। রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি বের করে দেয়, রক্তচাপ ও লোহিত রক্তকণিকা নিয়ন্ত্রণ করে, হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর কার্যক্ষমতা কমতে পারে। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন এই সমস্যা হয়।

 

মূলত দীর্ঘসময় ধরে পানি কম খাওয়া, ভুল লাইফস্টাইল ও অতিরিক্ত মদ্যপানের কারণেও হতে পারে। আর কোনভাবে যদি একবার কিডনিতে সমস্যা দেখা দিলে পুরোপুরি আর ঠিক হয় না। বরং দীর্ঘমেয়াদে মারাত্মকও হতে পারে। সেজন্য আগেভাগেই আমাদের সতর্ক থাকা উচিত। কিডনিকে সুস্থ রাখতে সঠিক খাবার বাছাই করাটাও জরুরি। এমনকিছু খাবার আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে কিডনি সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে। চলুন দেখে নেয়া যাক-

 

বাঁধাকপি:

বাঁধাকপি কিডনির জন্য বেশ উপকারী, কারণ এতে পটাশিয়াম কম থাকে। তাই কিডনির সমস্যা থাকলেও নিশ্চিন্তে খাওয়া যায়। এমনকি এতে ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার আর ফলেট থাকে, যেগুলো শরীরে প্রদাহ কমায় এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। কিডনিতে যদি কোনো প্রদাহ থাকে, তা কমাতে সাহায্য করে। পাশাপাশি শরীরের কোষ মেরামত করতেও সহায়তা করে, ফলে কিডনির টিস্যু সুরক্ষিত থাকে। সব মিলিয়ে, কিডনিকে ভালো রাখতে নিয়মিত খাবারের তালিকায় বাঁধাকপি রাখা একটা দারুন বুদ্ধিমানের কাজ।

 

লাল আঙুর:

লাল আঙুরে থাকে প্রচুর পলিফেনল জাতীয় এক ধরনের উদ্ভিদজাত উপাদান, যা কিডনিতে রক্তপ্রবাহ বাড়াতে ও প্রদাহ কমাতে সাহায্য করে। এসব পলিফেনল শরীরকে টক্সিন ও রক্তে অতিরিক্ত শর্করার ক্ষতি থেকে রক্ষা করে এক ধরনের ঢালের মতো কাজ করে। যদিও গবেষণা এখনও শুরু পর্যায়ে, কিছু গবেষণায় দেখা গেছে, প্রতিদিন লাল আঙুর বা আঙুরের রস খেলে কিডনির প্রাথমিক সমস্যা থাকা রোগীদের কিছু উপকার হতে পারে। তাই প্রতিদিন যদি আপনি লাল আঙুর বা অল্প পরিমাণ আঙুরের রস খান তাহলে আপনার কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করবে।

 

 

রসুন:

রসুনে থাকা প্রদাহ কমানোর ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কিডনির প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরের স্ট্রেসও নিয়ন্ত্রণে রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত রসুন খেলে কিডনির ক্ষতির সূচক কমে এবং কিডনির কোষগুলোর ওপর এক ধরনের সুরক্ষা তৈরি হয়। রসুন রক্তচাপও নিয়ন্ত্রণে সাহায্য করে, আর উচ্চ রক্তচাপই কিডনি নষ্ট হওয়ার বড় কারণগুলোর একটি। তাই প্রতিদিনের খাবারে তালিকায় রসুন রাখলে খুব সহজেই কিডনিকে সুরক্ষিত রাখার বাড়তি সুবিধা পাওয়া যাবে।

 

ব্লুবেরি:

ব্লুবেরিতে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড, যা কিডনির প্রদাহ কমাতে ও ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত ব্লুবেরি খেলে কিডনির কার্যক্ষমতা ভালো থাকে এবং কিডনি রোগের ঝুঁকিও কমে। এতে থাকা সক্রিয় উপাদানগুলো ফ্রি র‍্যাডিকাল ধ্বংস করে, যাতে সেগুলো কিডনিতে ক্ষতি করতে না পারে। তাজা হোক বা ফ্রোজেন, আপনার প্রতিদিন এক মুঠো ব্লুবেরি খাওয়া কিডনির জন্য উপকারী এবং প্রাথমিক ক্ষতি সারাতেও সাহায্য করতে পারে।

 

ফুলকপি:

কিডনিকে সুস্থ রাখতে চাইলে ফুলকপি একটি চমৎকার খাবার। এতে পটাশিয়াম কম থাকে এবং প্রচুর ভিটামিন সি, ভিটামিন কে, ফলেট ও ফাইবার থাকে। এই সব উপাদান একসাথে কাজ করে কিডনিতে প্রদাহ কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কিডনিকে রক্ষা করে। এছাড়াও, ফুলকপিতে থাকা বিশেষ যৌগগুলো কিডনির কোষগুলোকে সুরক্ষা দেয়। নিয়মিত খাবারে ফুলকপি রাখলে শরীরের ডিটক্স প্রক্রিয়াও শক্তিশালী হয় এবং কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আলু বা রুটির বদলে ফুলকপি রাইস খেলে পটাশিয়াম কমে, আবার শরীর প্রয়োজনীয় পুষ্টিও পায়।

 

বি.দ্র: এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেয়া হয়েছে। এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০