নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার হাতে কত সোনার মজুত?

২০২৪ সালে সোনার দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংকের উল্লেখযোগ্য ক্রয়, চীনে ভোক্তাদের মধ্যে সোনার চাহিদা ব্যাপক বৃদ্ধি, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপদ সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের।

 

যে কোনো দেশ অর্থনৈতিক দিক থেকে কতটা স্থিতিশীল অথবা সংকটাপন্ন সেটা নির্ধারণেও সোনার মজুতের ওপর দৃষ্টি আরোপ করা হয়। এমনকি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও নিরাপদ সম্পদ হিসেবে সোনার ওপর আস্থা রাখে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এর তথ্যমতে, ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনার মজুত রেখে সারাবিশ্বে সর্বাধিক সোনা মজুতের অধিকারী হয়ে আছে যুক্তরাষ্ট্র।

 

তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের জার্মানি। সেখানে সোনা মজুত রয়েছে ৩ হাজার ৩৫১ দশমিক ৫৩ টন। তৃতীয় অবস্থানে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটিতে রয়েছে ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন সোনা। ঠিক তারপরই রয়েছে ফ্রান্স। এই দেশ মজুত করেছে ২ হাজার ৪৩৬ দশমিক ৯৭ টন সোনা। সোনা মজুতে পিছিয়ে নেই রাশিয়াও। পঞ্চম অবস্থানে থেকে এই দেশ জমিয়েছে ২ হাজার ৩৩৫ দশমিক ৮৫ টন সোনা।

 

ষষ্ঠ অবস্থানে আছে চীন। তাদের মজুতে রয়েছে ২ হাজার ২৬৪ দশমিক ৩২ টন সোনা। এরপরই নাম আসে জাপানের, ৮৪৫ দশমিক ৯৭ টন সোনার মজুত রেখে সপ্তম অবস্থান দখল করে আছে দেশটি। জাপানের পর আসে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের নাম। মোট ৮৪০ দশমিক ৭৬ টন সোনা মজুত করে বিশ্বে অষ্টম অবস্থানে এই দেশ। এরপর ৬১২ দশমিক ৪৫ টন সোনার মজুদ রেখে নেদারল্যান্ডস নবম এবং ৫৮৪ দশমিক ৯৩ টন সোনা মজুত রেখে তুরস্ক দশম অবস্থানে রয়েছে।

 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সোনার মজুতে শীর্ষ ৩০টি দেশের তালিকা কিউ-২ ২০২৪ এ আরও রয়েছে পর্তুগাল, পোল্যান্ড, উজবেকিস্তান, যুক্তরাজ্য, কাজাখাস্তান, স্পেইন, অস্ট্রিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রাজিল, মিশর, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, গ্রিস, কাতার, রোমানিয়া, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়ার নাম। এই সব দেশও মজুত করেছে বিপুল পরিমাণ সোনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০