সুফি মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার)
২৩ জুলাই ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন কালিঞ্জি বসতি এলাকায় কমলা বাগান উচ্ছেদের ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যাপী সরেজমিন তদন্ত করেছে। তদন্তে ঘটনাস্থলে ৬২৫টি কাটা গাছের গোড়া (মুথা) পাওয়া গেছে।

 

তদন্তকালে বাগান মালিকপক্ষের প্রতিনিধি আলিম উল্ল্যা দাবি করেন, তাদের বাগানে প্রায় ১ হাজার ২০০টি কমলা, মাল্টা ও লেবুর গাছ ছিল। কিছু গাছ মারা যাওয়ার পর সেখানে নতুন চারা রোপণ করা হয়েছিল। এছাড়া সুপারি, উন্নত জাতের কলা, লাউ ও মিষ্টি কুমড়ার চাষও ছিল। অভিযানে এসব গাছপালা ও ফসল সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা বাগান ধ্বংস হওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং বর্তমানে বিভিন্ন ব্যাংক ও এনজিওর কাছে প্রায় ৮ লাখ টাকা ঋণ রয়েছে।

 

 

এ বিষয়ে আদমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা কামাল অভিযোগ করেন, আদমপুর ভিট অফিসার অরুণ কান্তি যোগদানের পর থেকে তার সহযোগিতায় প্রতি সপ্তাহে ৫ থেকে ৬ ট্রাক সেগুন কাঠ পাচার করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আদমপুর ভিট অফিসার অরুণ কান্তির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

অন্যদিকে, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমান বলেন, “সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০