১১ ফেব্রুয়ারী ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেনে নিউইয়র্ক হালাল ইটসের গ্র্যান্ড ওপেনিং

মিশিগানের ওয়ারেন শহরে নিউইয়র্ক হালাল ইটস (NYC Halal Eats)-এর নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গত ফেব্রুয়ারি ৩, ২০২৫। এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগানের স্টেট সিনেটর স্টেফানি চ্যাং এবং স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল, ডোনাভান ম্যাককিননি ও মাই জিয়ং। এছাড়া ওয়ারেন শহরের মাননীয় মেয়র লরি স্টোন, কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড এবং ওয়ারেন সিটি কাউন্সিলের সদস্য আঞ্জেলা রোগানসুস, মেলোডি ম্যাগি, জোনাথন ল্যাফার্টিহেনরী নিউম্যান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর। রেস্টুরেন্টটির উদ্বোধনের পর অতিথিরা সুস্বাদু হালাল খাবারের স্বাদ নেন এবং নতুন ব্যবসার সমৃদ্ধি কামনা করেন।

 

নিউইয়র্ক হালাল ইটস-এর মালিক আব্দুল হাকিম অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার নতুন ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, কমিউনিটির সকলেই আমার পাশে থাকবেন এবং নিউইয়র্ক হালাল ইটস-কে সফল করতে সাহায্য করবেন।

 

 

নিউইয়র্ক হালাল ইটস তাদের নতুন শাখায় উন্নতমানের হালাল খাবার, স্বাস্থ্যকর পরিবেশ ও চমৎকার গ্রাহকসেবার প্রতিশ্রুতি দিয়েছে। উদ্বোধনের পর থেকে এটি শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যেই নয়, বরং পুরো ওয়ারেন শহরের মানুষদের জন্যও একটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে। এই গ্র্যান্ড ওপেনিং ছিল এক অনন্য আয়োজন, যেখানে কমিউনিটির মানুষদের একত্রিত করে পারস্পরিক সংযোগ ও সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০