১৭ নভেম্বর ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওএপিএ পুরষ্কার পেলেন অধ্যাপক মনজুর

বাংলাদেশে শিশু চিকিৎসার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ার শিশু চিকিৎসকদের বিরল সন্মাননা ‘আউটস্ট্যান্ডিং এশিয়ান পেডিয়াট্রিশিয়ান অ্যাওয়ার্ড (ওএপিএ) ২০২৪’ পেলেন বাংলাদেশের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মনজুর হোসেন। 

 

এশিয়া প্যাসিফিক পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন ১৬ নভেম্বর তাকে এই পুরষ্কার প্রদান করে। পুরস্কার প্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন এশিয়ার বিভিন্ন দেশের স্বনামধন্য শিশুরোগ চিকিৎসক।অধ্যাপক ডা. মনজুর হোসেন এশিয়া প্যাসিফিক পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন এবং এশিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেসের (এএসপিআইডি) স্থায়ী কমিটির সদস্য। তিনি বাংলাদেশে পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেস সোটাইটির (বিএসপিআইডি) সভাপতি, পেডিয়াট্রিক কার্ডিয়াক সোটাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) সাবেক সভাপতি।শনিবার ফিলিপাইনের ওয়াটারফ্রন্ট সেবু সিটি হোটেল প্যাসিফিক বলরুমে গালা ডিনারের সময় আন্তর্জাতিক মানের এ পুরস্কারটি প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি এবং মহাসচিব যথাক্রমে পাকিস্তানের অধ্যাপক ইকবাল মেমন, ফিলিপাইনের অধ্যাপক জোসেলিন ইউসেবিও ও মালয়েশিয়ার অধ্যাপক জুলফিকলি ইসমাইলসহ কার্যকরী পরিষদের সদস্যসহ প্রায় সাড়ে ৫ হাজার শিশুচিকিৎসক ও আমন্ত্রিত অতিথি।গত ১৪ থেকে ১৭ নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত হয় ১৮তম এশিয়া প্যাসিফিক কংগ্রেস অব পেডিয়াট্রিক্স (এপিসিপি) ২০২৪-এর এই সম্মেলন।পুরস্কার প্রদানের প্রতিক্রিয়ায় অধ্যাপক মনজুর হোসেন বলেন, এই বিরল সম্মান প্রদানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শিশুদের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা, উন্নতি ও অধিকার আদায়ের জন্য সাধ্যমতো কাজ করে যেতে চাই।উল্লেখ্য, ১৯৭৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আশেপাশের অঞ্চলে বসবাসকারী শিশুদের স্বাস্থ্যের অবস্থার উন্নতির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়া প্যাসিফিক পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০