২০ মার্চ ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার গাজার পাল্টা হামলায় কাঁপল ইসরায়েল

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এ হামলা চালিয়েছে।

 

এবার হামাস জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে। দেশটির এ হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির এ হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, গাজায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করতে বুধবার ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সেনারা এ যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

 

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নতুন করে ইসরায়েলি হামলায় গত দুদিনে ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৯০ জনের বেশি শিশু রয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হন। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে। তেল আবিবে এম৯০ রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে।

 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে নিক্ষেপ করা একটি প্রোজাক্টাইল আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রোজেক্টাইল জনবসতিহীন এলাকায় ফাকা জায়গায় পতিত হয়েছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির হামলার কারণে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই তা প্রতিহত করেছে। এই ঘটনার পর কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল। এই হামলায় ৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘কেবল শুরু’ হিসেবে বর্ণনা করেছেন এবং হামাসকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করলে আরও তীব্র হামলার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। এই ঘটনায় সাইরেন বেজে ওঠে, তবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

 

সূত্রঃ টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০