বাংলা সংবাদ ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানের প্রস্তুতি ও ইহদিনার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত।

ইহদিনা সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক বিশেষ মাহফিল, যার উদ্দেশ্য ছিল রমজানের প্রস্তুতি এবং কমিউনিটির মাঝে ঐক্য প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি, অংশগ্রহণকারী, এবং শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

অনুষ্ঠানটি ছিল চ্যালেঞ্জিং, কারণ মিশিগান তুষার ঝড়ের সতর্কতা সত্ত্বেও অনেকেই কষ্ট করে অংশগ্রহণ করেছেন। এই অংশগ্রহণ কমিউনিটির প্রতি গভীর ভালোবাসা ও আস্থার প্রতিফলন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন, যা ইহদিনার প্রতি তাদের অবিচল বিশ্বাসের চিহ্ন। ইহদিনার প্রথম আনুষ্ঠানিক প্রোগ্রামে ভুলক্রটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান,  যা আয়োজকরা মেনে নিয়ে ভবিষ্যতে আরও ভালো আয়োজনের আশ্বাস দিয়েছেন। তারা সবাই দোয়া কামনা করেছেন যেন ভবিষ্যতে আরও সফল ও পরিকল্পিত আয়োজন করা সম্ভব হয়। অনুষ্ঠানে বক্তারা এবং বিশেষ অতিথিরা ইহদিনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেছেন, যা হলো সমাজসেবা, মানবতার কল্যাণ, এবং সুস্থ সংস্কৃতি প্রসারে কাজ করা।

 

 

 

অনুষ্ঠানটি বিকাল ৪টায় শুরু হয়ে তিনটি অধিবেশনের মাধ্যমে সফলভাবে শেষ হয়। প্রথম অধিবেশন ছিল বিকাল ৪টা থেকে আসরের নামাজ পর্যন্ত, দ্বিতীয় অধিবেশন বিকাল ৫টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত, এবং তৃতীয় অধিবেশন মাগরিবের পর থেকে এশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির সম্মানিত ব্যক্তিত্ব, মসজিদের ইমাম, আলেম-ওলামা, মুরব্বিরা, সমাজসেবক, এবং যুবসমাজের নেতৃবৃন্দ। তাঁদের উপস্থিতি এবং মূল্যবান বক্তব্য অনুষ্ঠানটির গুরুত্ব আরও বৃদ্ধি করেছে।

 

এছাড়া, ইহদিনার ‘ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা’ নামক প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়ন, সুস্থ সংস্কৃতি, এবং নৈতিকতার পক্ষে কাজ করে থাকে। সংগঠনটি ভবিষ্যতে আরও বড় মাপের কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করছে। ইহদিনা সংগঠনের এই উদ্যোগকে বিভিন্ন সংবাদ মাধ্যমও গুরুত্ব সহকারে তুলে ধরেছে। RTV, Bangla Vision, এবং DBC এর সাংবাদিকরা অনুষ্ঠানটির সাফল্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আয়োজনের মাধ্যমে, কমিউনিটি একে অপরের প্রতি আন্তরিকতা এবং সহযোগিতার বার্তা পেয়েছে, এবং ইহদিনা ভবিষ্যতে আরও বড় মাপের উদ্যোগে অংশগ্রহণকারীদের পাশে থাকার আশা করছে।

 

সূত্র: ইহদিনা সেন্ট্রাল কাউন্সিল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০