২৫ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলে লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে

ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট। থামানোর কোনো উপায়ই যেন নেই। রোববার (২৪ নভেম্বর) ইসরায়েলের আকাশ এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

এত এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সকাল সকাল প্রায় ৩০টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ছাড়া সব মিলিয়ে আড়াই শতাধিক ড্রোন ছোড়া হয়েছে।লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী। অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে, তা জানায়নি তেল আবিব।

 

সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহতও হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গত অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে, ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০