৩০ নভেম্বর ২০২৪, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি আগ্রাসনে লেবাননের ক্ষতি ২ হাজার কোটি ডলার

ইসরায়েলি আগ্রাসনের কারণে লেবাননের গুরুত্বপূর্ণ খাতগুলোতে আনুমানিক দেড় হাজার কোটি থেকে দুই হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থ ও বাণিজ্যমন্ত্রী আমিন সালাম।

 

সম্প্রতি ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২৯ নভেম্বর আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিন সালাম এই সংঘাতের মারাত্মক প্রভাবের কথা তুলে ধরেন। এই যুদ্ধে ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে । যুদ্ধবিরতির শর্তানুযায়ী, ইসরায়েল পর্যায়ক্রমে ব্লু লাইন ডি ফ্যাক্টো সীমান্তের দক্ষিণে তার বাহিনী প্রত্যাহার করবে। লেবাননের সেনাবাহিনী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে মোতায়েন হবে। চুক্তি বাস্তবায়নের বিষয়টি যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তত্ত্বাবধান করবে।

 

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৯৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে।আমিন সালাম ব্যাখ্যা করেন, ১৭ সেপ্টেম্বর উত্তেজনা বৃদ্ধির আগে আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার। সে সময় মূলত পর্যটন ও কৃষি প্রভাবিত হয়েছিল। তবে ব্যাপক বাস্তুচ্যুতি, অবকাঠামোগত ক্ষতি এবং পর্যটন খাত পুরোপুরি স্থবির হয়ে পড়ায় তীব্র আক্রমণের ফলে প্রায় ৫ লাখ লেবানিজ তাদের চাকরি হারিয়েছেন।

 

দেশ পুনর্গঠনের বিষয়ে আমিন সালাম অবকাঠামো পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।তিনি বলেন, আমরা বেশিরভাগ লেবাননের জনগণের একত্রীকরণে কাজ করার দিকে মনোনিবেশ করব এবং যদি আমরা বিশ্বাস ও স্বচ্ছতার প্রতিফলন করি তবে আরব দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, তুরস্কসহ সমস্ত দেশ খুব প্রস্তুত থাকবে। লেবাননের সমস্ত বন্ধু ও মিত্ররা লেবাননকে সমর্থন করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে।

 

২০২২ সালের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে লেবাননে কোনো প্রেসিডেন্ট নেই। রাজনৈতিক মতবিরোধ উত্তরসূরি নির্বাচনে বাধা হয়ে রয়েছে। যার ফলে আন্তর্জাতিক সমর্থন আকৃষ্ট করার প্রচেষ্টা জটিল হয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১০

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১১

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১২

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৩

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৪

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৫

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৬

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৭

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৮

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৯

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

২০