বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় লাতিন আমেরিকার চার রাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে সাম্প্রতিক বোমাবর্ষণের কড়া সমালোচনা করেছে লাতিন আমেরিকার একাধিক দেশ। কিউবা, চিলি, মেক্সিকো ভেনেজুয়েলা হামলাকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এবং মানবতার জন্য বিপজ্জনক হুমকি হিসেবে আখ্যা দিয়েছে।

 

কিউবার প্রতিক্রিয়া

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং বিশ্বকে একটি ‘অপরিবর্তনীয় সংকটের’ দিকে ঠেলে দিচ্ছে।

 

চিলির প্রতিবাদ

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ‘এক্স’-এ এক বার্তায় লেখেন, চিলি এই মার্কিন হামলার নিন্দা জানায়। ক্ষমতা থাকা মানেই তা অন্যায়ের জন্য ব্যবহার করার অধিকার পাওয়া নয়— এমনকি আপনি যদি যুক্তরাষ্ট্রও হন।

 

মেক্সিকোর শান্তি আহ্বান

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিপূর্ণ সংলাপ ও উত্তেজনা প্রশমনের পক্ষে কথা বলেছে। তারা লিখেছে, আমাদের সংবিধান ও শান্তিবাদী পররাষ্ট্রনীতির ভিত্তিতে আমরা আবারও আহ্বান জানাচ্ছি—উত্তেজনা প্রশমিত হোক এবং এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনা হোক।

 

ভেনেজুয়েলার কঠোর ভাষা

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, আমরা এই হামলার তীব্র ও সুস্পষ্ট নিন্দা জানাচ্ছি। ইসরায়েলের অনুরোধে মার্কিন সামরিক বাহিনী এই বোমাবর্ষণ চালিয়েছে। আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

 

বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্য নয়’ বরং বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনেও তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অনেক দেশের চোখে, এই হামলা শান্তির পরিবর্তে যুদ্ধ ও বিশৃঙ্খলার পথ তৈরি করছে।

 

তথ্যসূত্র: আলজাজিরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১০

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১১

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১২

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৩

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৪

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৫

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৭

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৮

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৯

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

২০