বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 

 

সোমবার ইউএস ভার্চুয়াল এমবাসি ইরান এক নিরাপত্তা সতর্কবার্তায় জানায়, মার্কিন নাগরিকদের নিজেদের ব্যবস্থায় দ্রুত দেশ ত্যাগ করতে হবে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, ইরান থেকে স্থলপথে বের হওয়ার কয়েকটি সীমান্ত এখনো খোলা রয়েছে। এর মধ্যে আর্মেনিয়ার সঙ্গে আগারাক-নোরদুজ সীমান্ত এবং তুরস্কের সঙ্গে গুরবুলাক-বাজারগান, কাপিকয়-রাজি ও এসেন্দেরে-সেরো সীমান্ত ব্যবহার করা যেতে পারে।

 

 

 

তবে তুর্কমেনিস্তানের সীমান্ত খোলা থাকলেও সেখানে প্রবেশের জন্য আগাম বিশেষ অনুমতি প্রয়োজন বলে জানানো হয়েছে। অন্যদিকে আজারবাইজানে প্রবেশ সীমিত রয়েছে। একই সঙ্গে আফগানিস্তান, ইরাক অথবা পাকিস্তান-ইরান সীমান্ত দিয়ে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানে দেশজুড়ে বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধের মধ্যে এই সতর্কতা জারি করা হলো, যা দেশটিতে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০