নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানি হামলার ‘জবাব প্রস্তুত করছে’ ইসরায়েল

ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সেগুলো আকাশে ধ্বংস করতে সক্রিয় হয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

 

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ‘জবাব প্রস্তুত করছে’ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা আজ শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ইসরায়েলের জনগণের ওপর ইরানের বেআইনি ও নজিরবিহীন হামলার প্রত্যুত্তর প্রস্তুত করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে হামলার ধরন ও সময় নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

 

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশির ভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে। কিন্তু সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের আঘাতে অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

হামলার পরদিন বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত হেনেছে। তবে কোন কোন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তা স্পষ্ট করেনি ইসরায়েল। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানোর পক্ষে তাঁর সমর্থন নেই বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০