মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের রাজধানী সানায় স্থানীয় সময় বুধবার (১৯ এপ্রিল) রাতে একটি দাতব্য প্রতিষ্ঠান থেকে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৮৫ জন নিহত এবং অন্তত ৭৩ জন আহত হয়েছেন। এবিসি নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ত্রাণ বিতরণের সময় হঠাৎ করে বন্দুকযুদ্ধ ও বৈদ্যুতিক বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে হুতি পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার মোহাম্মদ আবদেল খালেক আল-আঘরি বলেন, রাজধানী সানার কেন্দ্রস্থল পুরাতন শহরের শত শত দরিদ্র মানুষ ত্রাণসহায়তার অনুষ্ঠানে হাজির হয়েছিল। সেখানে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু এবং অনেক মানুষ আহত হওয়ার খবর পেয়েছি।
মন্তব্য করুন