বাংলা সংবাদ ডেস্ক
২১ অগাস্ট ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে সবচেয়ে বড় বোমাবর্ষণ রাশিয়ার

ইউক্রেনের ওপর কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া সবচেয়ে বড় বোমাবর্ষণের অংশ হিসেবে ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী বৃহস্পতিবার পর্যন্ত রাতে রাশিয়া থেকে ছোড়া ৬১৪টি ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র গণনা করেছে এবং বলেছে, এর মধ্যে ৫৭৭টি রোধ করা হয়েছে। এটি জুলাই মাসের পর আকাশপথে সর্ববৃহৎ হামলা।

 

 

যদিও রাশিয়ার হামলা সাধারণত পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় বেশি হয়, তবে সর্বশেষ হামলা পশ্চিমাঞ্চলকেও আঘাত করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেছেন, হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো রাতের বোমাবর্ষণে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, অনেক হামলা পশ্চিম রাশিয়া ও কৃষ্ণ সাগর থেকে এসেছে, আর একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার দখল করা ক্রিমিয়া থেকে এসেছে।

 

 

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

 

 

এ ছাড়া আবাসিক বাড়ি, নার্সারিসহ ২০টির বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সীমানার কাছাকাছি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাতিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মার্কিন ইলেকট্রনিকস কম্পানিকে আঘাত করলে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিয়েভ ‘নিরপেক্ষ ইউরোপে’ দেখা করতে প্রস্তুত। তিনি সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ার নাম প্রস্তাব করেছেন, তবে ইস্তাম্বুলের বিরোধিতা করেননি। জেলেনস্কি বলেছেন, তিনি ‘যেকোনো ফরম্যাটে’ পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক, যদিও তিনি বুদাপেস্টে আলোচনার ধারণা নস্যাৎ করে দিয়েছেন। তার মতে, এটি ‘আজকের দিনে সহজ নয়’।

 

 

যখন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে দেখা করেন এবং তারপর সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন, তখন দুই নেতার সরাসরি আলোচনার সম্ভাবনা সামনে আসে।

 

 

মার্কিন প্রেসিডেন্ট প্রথমে তৃপক্ষীয় আলোচনা প্রস্তাব করেছিলেন, যেখানে তিনি, পুতিন ও জেলেনস্কি থাকবেন, কিন্তু পরে বলেছেন, তিনি অংশ না-ও নিতে পারেন। তিনি বলেন, ‘এখন মনে হয়, তাদের আমার ছাড়া দেখা করা ভালো হবে…প্রয়োজনে আমি যাব।’

 

 

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের শুরু থেকে সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের অধিকাংশ দখল করেছে, যার মধ্যে লুহানস্ক ও দোনেৎস্ক রয়েছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ক্রিমীয় উপদ্বীপও রয়েছে, যা ২০১৪ সালে তারা সংযুক্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০