মিশিগানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইহসান ইসলামিক সেন্টারের পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
মাহফিলটি ওয়ারেনের ৪৩৪৫ ইস্ট ১০ মাইল রোডে বাদ মাগরিব থেকে এশা জামাত রাত ১১টা পর্যন্ত চলবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল হিকমা নিউইয়র্ক-এর প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা আনোয়ার আলী। মাহফিলে সভাপতিত্ব করবেন আন্জুমানে আল ইসলাহ মিশিগান-এর সভাপতি মাওলানা শিহাব উদ্দীন খান। এছাড়া আরো উলামায়ে কেরাম, ইসলামিক স্কলার এবং পণ্ডিতগণ বক্তব্য রাখবেন। মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মসজিদ ও মাদরাসা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন