২ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকাল ইসরায়েল

গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বর্তমানে গাজার উদ্দেশে যাত্রা করছে। ৫০টিরও বেশি জাহাজ এবং অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিদল নিয়ে এটি সবচেয়ে বড় সামুদ্রিক মানবিক মিশন। ফ্লোটিলার লক্ষ্য ইসরায়েলের আরোপিত নৌ-অবরোধ চ্যালেঞ্জ করা এবং গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া।

 

 

তবে এই বিশাল নৌবহর বর্তমানে ঝুঁকিপূর্ণ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। অতীতে এমন মিশন হামলা ও আটকানোর শিকার হয়েছে। বুধবার ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ফ্লোটিলার নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি সেনারা নৌ কমান্ডো ও যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কিছু জাহাজ সরাসরি ডুবিয়ে দেওয়ারও হুমকি দেয়া হয়েছে। ইসরায়েল শত শত অংশগ্রহণকারীকে আটক করে আশদোদ বন্দরের মাধ্যমে বহিষ্কার করার পরিকল্পনা করছে।

 

 

আন্তর্জাতিক জলসীমা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ :

উপকূলবর্তী দেশ তার তীর থেকে ১২ নটিক্যাল মাইল (২২ কিমি) পর্যন্ত পানিসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ভোগ করে। এর বাইরে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিমি) পর্যন্ত অঞ্চলকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড), যেখানে মাছ ধরা, খনিজ আহরণ ও জ্বালানি অনুসন্ধান ইত্যাদি বিষয়ে রাষ্ট্রের অধিকার থাকে। আন্তর্জাতিক জলসীমায় নৌযান অবাধে চলাচল করতে পারে।

 

সমুদ্র আইন অনুযায়ী:

১৯৮২ সালের জাতিসংঘের কনভেনশন অন দ্য ল অব দ্য সি (UNCLOS) আন্তর্জাতিক জলসীমায় সব রাষ্ট্রের নৌযানের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে। ব্যতিক্রম শুধুমাত্র জলদস্যুতা বা অনুমোদনহীন কর্মকাণ্ড।

 

 

আগের ফ্লোটিলা হামলা:

২০১০ সালে আন্তর্জাতিক জলসীমায় মাভি মারমারা জাহাজে হামলা চালিয়ে ইসরায়েলি কমান্ডোরা ১০ কর্মীকে হত্যা করেন এবং ১২–১৫ জন আহত হন। ২০২৪ সালে জাতিসংঘের বিশেষজ্ঞরা ঘোষণা দিয়েছেন, ফ্রিডম ফ্লোটিলার আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচলের অধিকার রয়েছে।

 

 

আইনি সুরক্ষা:

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মতে, সুমুদ ফ্লোটিলা নিম্নলিখিত আইনের অধীনে বৈধ:

 

 

UNCLOS (১৯৮২): আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে

সান রেমো ম্যানুয়াল: অনাহার বা অযথা ভোগান্তি সৃষ্টি করা অবরোধ নিষিদ্ধ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব ২৭২০ ও ২৭২৮: মানবিক সহায়তার প্রবেশ ও প্রতিবন্ধকতা অপসারণের দাবি

জেনোসাইড কনভেনশন: বেসামরিক নাগরিকদের বিপন্ন করার কাজ প্রতিরোধ

চতুর্থ জেনেভা কনভেনশন: মানবিক সহায়তার অবাধ প্রবেশের অনুমতি

রোম স্ট্যাটিউট (আইসিসি): অনাহার সৃষ্টি ও মানবিক সহায়তা ব্যাহত করা আন্তর্জাতিক অপরাধ

আইটিএফ মহাসচিব স্টিফেন কটন বলেন, “আন্তর্জাতিক জলসীমায় অহিংস ও মানবিক নৌযানকে হামলা বা দখল করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এটি জীবন ঝুঁকিতে ফেলে এবং বৈশ্বিক সমুদ্রপথের নিরাপত্তা নষ্ট করে।”

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ ও মানবিক সহায়তার প্রতীক হিসেবে আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত।

– আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০