বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৪, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীর বিশ্ব সম্পর্কে জয়শঙ্করের পূর্বাভাস!

আগামী পাঁচ বছরে বিশ্ব কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার একটি পূর্বাভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এই পূর্বাভাস সুখকর নয় বরং উদ্বেগজনক। ইউক্রেন-রাশিয়া সংঘাতের মতো পশ্চিম এশিয়ার সামরিক উত্তেজনা, দক্ষিণ-পূর্ব এশিয়ার অস্থিতিশীলতা, গাজা সংঘাত, সেই সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আগামীর বিশ্বকে থমথমে দেখছেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে এসব পূর্বাভাস দেন।
তবে এই ধরনের বিশ্ব পরিস্থিতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে তিনি মতামত ব্যক্তি করেন। তিনি বলেন, সবাই নভেম্বরের মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। অথচ বেশিরভাগ মানুষ মনে করেন, ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসবেন।

 

জয়শঙ্কর বলেন, ‘আমি একজন আশাবাদী মানুষ এবং সমস্যার পরিবর্তে সমস্যার সমাধান নিয়ে বেশি চিন্তা করি। তবে আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলবো যে, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি; যা আগে কখনও ছিল না।’ এসময় তিনি আগামীর পৃথিবী নিয়ে মন্তব্য করে বলেন, ‘আগামী পাঁচ বছর আমার চোখে ভয়াবহ। আপনি দেখুন মধ্যপ্রাচ্যে, ইউক্রেনে, দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় কী ঘটছে। এছাড়া কোভিডের অব্যাহত প্রভাব তো আছেই। যা থেকে আমরা অনেকেই বেরিয়ে এসেছি। কিন্তু অনেকেই এর থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি।’

 

জয়শঙ্কর আরো বলেন, এছাড়া সোমবার (১২ আগস্ট) মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইরানকে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে। কারণ, মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বিশ্বব্যাপী সামরিক সংঘাতের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করে বলেন, এই সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। যেমনিভাবে গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে জ্বালানি ও সারের দাম বেড়েছে। তিনি আরো বলেন, ‘আপনি বিশ্বে যে ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছেন তা হলো, অনেক দেশ এই পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে আছে। ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে উঠছে, বৈদেশিক মুদ্রার ঘাটতি রয়েছে। সুতরাং বিভিন্ন ধরনের বাধা আছে তা আপনিও জানেন।’ এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন এই বর্ষীয়ান মন্ত্রী। এ সময় তিনি মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা করতে তেমন কোনো আগ্রহ দেখাননি।

জয়শঙ্কর বলেন, ‘আমরা অন্য দেশের নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। যুক্তরাষ্ট্রের জনগণ তাদের রায় দেবে। গত ২০ বছরের ওপর ভিত্তি করে, আমাদের আস্থা আছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক না কেন আমরা তার সঙ্গে কাজ করতে পারবো বলে আশা রাখছি।’

 

সূত্র: এনডিটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১০

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১১

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১২

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৩

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৪

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৫

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৬

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৮

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৯

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

২০