২১ জুন ২০২৪, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্রচালানের বিষয়ে ইসরাইলের সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র

ইসরাইলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সম্প্রতি যে সমালোচনা করেছেন তাতে হোয়াইট হাউজ অসন্তুষ্টি প্রকাশ করেছে। একই সাথে নেতানিয়াহুর বিবৃতিকে বিরক্তিকর বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ।

 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র জন কারবি বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘ওই মন্তব্যগুলো ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং আমরা যে পরিমাণ সমর্থন তাদের দিয়েছি এবং দেবো তার প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত বিরক্তিকর বিবৃতি।’

 

মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি যদিও কৃতজ্ঞ। তবে এটা ধারণার বাইরে যে গত কয়েক মাস (যুক্তরাষ্ট্রের) প্রশাসন ইসরাইলেকে অস্ত্রশস্ত্র এবং সাজসরঞ্জাম দিচ্ছে না।

 

যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে, ৯০০ কিলোগ্রাম ও ২০০ কিলোগ্রাম ওজনের বোমা সম্বলিত একটি মাত্র চালান এমন উদ্বেগের কারণে বিরতি দেয়া হয়েছে যে এগুলো গাজার জনঅধ্যূষিত এলাকায় কিভাবে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরাইল আরো কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।

 

ইতোমধ্যেই বৃহস্পতিবার জাতিসঙ্ঘের ৩০ জন বিশেষজ্ঞ সম্বলিত একটি দল সতর্ক করে দিয়েছে যে অস্ত্র-শস্ত্রের যে সব নির্মাতা ইসরাইলকে অস্ত্র দেয়া অব্যাহত রাখবে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনলঙ্ঘনে যুক্ত বলে মনে করা হতে পারে।

 

কারবি বলেন, যুক্তরাষ্ট্র তার অসন্তুষ্টির কথা সরাসরি ইসরাইলকে জানিয়েছে।

 

তিনি বলেন, ‘আমার মনে হয় ওই ভিডিওতে দেয়া বিবৃতি এবং বিবৃতির শুদ্ধতা সম্পর্কে আমরা আমাদের হতাশার কথা নানান মাধ্যমে ইসরাইলকে যথেষ্ট পরিস্কার করে জানিয়েছি।’

 

তিনি আরো বলেন, ‘এই ধারণা যে আত্মরক্ষা ব্যাপারে ইসরাইলকে সাহায্য করা আমরা কোনোভাবে বন্ধ করে দিয়েছি, তা কোনো মতেই ঠিক নয়।’

 

হোয়াইট হাউজের এই মন্তব্যগুলো এমন এক সময়ে এলো যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দু’জন শীর্ষ সহযোগীর সাথে বৈঠক করার পরিকল্পনা করেছেন।

 

৭ এপ্রিল হামাস ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালাল। ইসরাইলের হিসাব অনুযায়ী, হামাসের ওই হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয় এবং আরো ২৫০ জনকে পণবন্দী করা হয়।

 

ইসরাইলের পাল্টা আক্রমণে গাজার বেশিভাগ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই আক্রমণে ৩৭ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরো ৮৫ হাজার ৬০০ জন আহত হয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০