বাংলা সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ

অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার তিন অর্থনীতিবিদ ড্যারেন আসেমগ্লো, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিতে এর প্রভাব কেমন, তা নিয়ে কাজ করার জন্য এই পুরস্কার পেয়েছেন তারা। বিভিন্ন দেশের সমৃদ্ধিতে এত পার্থক্য কেন দেখা যায়, তা নিয়ে নতুন ধারণা দিয়েছেন এ তিনজন। 

 

সোমবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে মার্কিন এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো।

 

অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। এ পর্যন্ত মোট ৫৫ জন নোবেল জিতেছেন এই বিভাগে।  চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে গত ৭ অক্টোবর শুরু হয় এ বছরের নোবেল পুরস্কারের মৌসুম। প্রতি বছরের মতো এবারও মোট ৬টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।

 

গত মঙ্গলবার পদার্থবিদ্যায়, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর সোমবার ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

 

ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ থেকে প্রতিবছর নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯০১ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক, প্রশংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১০

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১২

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৩

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৪

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৫

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৬

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৭

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৮

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৯

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

২০