বাংলা সংবাদ ডেস্ক
৩১ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসী ভিসা আবেদন দ্রুত করতে নতুন ব্যবস্থা, দুই দিনের প্রসেসিং চালু করছে মার্কিন দূতাবাস

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন ‘টু-ডে প্রসেসিং’ ব্যবস্থা চালু করেছে। ১ জুন থেকে কার্যকর হওয়া এ ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে।

 

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিনে আবেদনকারীদের মূল কাগজপত্র যাচাই, বায়োমেট্রিক ও প্রয়োজনীয় তথ্য পরীক্ষা করা হবে। দ্বিতীয় দিনে কনস্যুলার কর্মকর্তার সঙ্গে চূড়ান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

 

এর আগে অধিকাংশ ক্ষেত্রে একই দিনে কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকার নেওয়া হতো। ফলে প্রয়োজনীয় কোনো নথি অসম্পূর্ণ থাকলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব দেখা দিত। নতুন ব্যবস্থায় সাক্ষাৎকারের আগেই কাগজপত্র যাচাই সম্পন্ন হওয়ায় এ ধরনের জটিলতা কমবে বলে মনে করছে দূতাবাস।

 

তবে ‘টু-ডে প্রসেসিং’ বলতে দুই দিনের মধ্যে ভিসা ইস্যু বোঝানো হয়নি। ভিসা অনুমোদনের পরও পাসপোর্টে ভিসা সংযোজন ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় লাগতে পারে।

 

নতুন এ ব্যবস্থা সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও পর্যটক, শিক্ষার্থী ও অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা এর আওতাভুক্ত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০