শফিক রহমান
১৮ ডিসেম্বর ২০২৪, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাফিজ মিসবাহ মৃত্যুতে মিলাদ ও স্মরণ সভা

গত ১৫ ডিসেম্বর, রোববার হেমট্রামিক সিটির বায়তুল মামুর জামে মসজিদে বাদ এশা, ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাফিজ মিসবাহ উদ্দিনের মৃত্যুতে ভাদেশ্বর বাসীর উদ্যোগে এক মিলাদ ও স্মরণ সভার আয়োজন করা হয়।

 

স্মরণ সভায় মরহুমকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাল খান, প্রবীণ মুরব্বি এহিয় চৌধুরী, সবুর আহমদ, মাও সিদ্দিকুর রহমান এবং মরহুমের ছাত্র হাসান আহমদ। বক্তারা মরহুম এই গুণী হাফিজের বিগত দিনের স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন পরোপকারী, সদালাপী ও সাদা মনের মানুষ ছিলেন। নিজ এলাকাতেই তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করে অনেক ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন।

 

বক্তরা আরও বলেন, মরহুমের অবদান অনস্বীকার্য। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানান। একই সাথে, মরহুমের এই হাফিজিয়া মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা জোরদার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

 

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন ও কারী বেলাল আহমদ। সভায় মিশিগানে বসবাসরত ভাদেশ্বর বাসীসহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষে উপস্থিত সবাইকে শিরনী বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০