শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার প্রয়াস এবং জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন প্রক্রিয়ার প্রশংসা করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন|
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাসের’ সুরক্ষা এবং মুক্তিযোদ্ধাদের ডেটাবেইজ ˆতরিতে পাব্লিক ডিপ্লোমেসি টিমের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন|
যুক্তরাষ্ট্রে ইতিহাস সংরক্ষণের অভিজ্ঞতা (যেমন- ন্যাশনাল আর্কাইভস, স্মিথসোনিয়ান ইনস্টিটিউট) বর্ণনা ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, “ইতিহাস সংরক্ষণ একটি সতত চলমান প্রক্রিয়া| যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সুরক্ষায় এবং ডেটাবেইজ ˆতরিতে মার্কিন পাব্লিক ডিপ্লোমেসি টিমের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী|”
মন্তব্য করুন