রমজানের তাৎপর্য ও কমিউনিটির প্রিয় মানুষ গুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও ধর্মীয় সম্প্রীতি আর সুদৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। গত বৃহস্পতিবার হ্যামট্রামিক সিটির আল- ইসলাহ ইসলামিক সেন্টারে প্রথম বারের মতো সিটির বাংলাদেশি বংশোদ্ভূত চার কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান, নাইম চৌধুরী, আবু আহমদ মুসা ও মুনতাসির সাদমান সিটির বাসিন্দাদের সন্মানার্থে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ধর্ম- বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিচারক এলাক্স কোর্ট, সিটি মেয়র এড্যাম আল হারাবী, সাবেক মেয়র আমির গালিব, সিটির জনপ্রতিনিধি , প্রশাসনিক কর্মকর্তা সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। এ সময় ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিণত হয়।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন আল – ইসলাহ মসজিদের ইমাম মুহাদ্দিস মোহাম্মদ কুতুবুজ্জামান।
আয়োজকরা ইফতার মাহফিলে কমিউনিটির স্বতফূর্ত অংশগ্রহণ স্বাগত জানিয়ে বলেন তাদের এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে ইউনিটি, একে অপরের পাশে দাঁড়ানো সর্বোপরি কমিউনিটির মধ্যে পারস্পরিক একতাবদ্ধ গড়তে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন