২২ অক্টোবর ২০২৩, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলাদেশি মিউজিক ফেস্ট : গাইবেন তাহসান-মুজাসহ একঝাঁক তারকা

সংগীত পিপাসুদের তৃষ্ণা মেটাতে মিশিগানে আসছেন একঝাঁক তারকা। নাচে গানে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিকে মাতিয়ে রাখবেন তারা। অনুষ্ঠানকে ঘিরে মিশিগানের সর্বত্র এখন চলছে উৎসবের আমেজ।

বাংলাদেশি মিউজিক ফেস্ট -এর প্রধান আকর্ষণ গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। থাকবেন বাংলাদেশি-অ্যামেরিকান সংগীত তারকা মোজা, জনপ্রিয় ব্যান্ডদল শূন্য ও ব্ল্যাক। এছাড়া পারফর্ম করবেন তানভি, আরমান, দীবয়, হিমেল, মিশিগানের পপুলার ব্যান্ডদল ইক্কি গা এবং টেন এন্ড হাফ মাইলস-এর শিল্পীরা।

২০ অক্টোবর শুক্রবার ওয়ারেনের আড্ডা রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন বিয়ার ইভেন্টের কর্ণধার মোহাম্মদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ মিউজিক ফেস্ট নামে এই অনুষ্ঠানে তাহসানসহ অন্তত ১৫ জন সংঙ্গীত তারকা অংশ নিবেন।

মিশিগান বাংলাদেশ কমিউনিটি আয়োজনে অনুষ্ঠানটি আগামী শুক্রবাব (২৭ অক্টোবর) ওয়ারেন কমিউনিটি সেন্টার ৫৪৬০ আরডেন এ্যভিনুতে সন্ধ্যে সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। ৫০ হাজার ডলার বাজেটের অনুষ্ঠানটিতে প্রবেশ ফি ধরা হয়েছে ৫০ ডলার (সাধারণ) এবং ১০০ ডলার (ভিআইপি)।

আগ্রহীরা ওয়ারেন সিটির আড্ডা রেস্টেুরেন্ট, আল শাহী প্যালেস, তাসমিন ফ্যাশন এবং স্বপ্ন সুপার মার্কেট হ্যামট্রামিক সিটি থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন মঈনউদ্দিন, ফয়জুর, রসি মীর, রুম্মান আহমেদ স্বাগত, হোস্ট শারমিন তানিম, লুবনা রহমান, মুন্নি রহমান, কার্নিজ ফারিহা প্রমুখ ।

স্থানীয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের স্পন্সরে আয়োজিত অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন এস এন এস হোম লোনের কো ফাউন্ডার নাসির সবুজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি: যুদ্ধ, প্রেম ও জীবনের কথক: নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে

কর ও ব্যয়ের চাপে আবাসন খাত, অনিশ্চয়তায় সাধারণ মানুষ

বাংলাদেশের কূটনীতিতে নয়া বার্তা শুরুতেই মালয়েশিয়া ও চীন

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

১১

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

১২

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১৩

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১৪

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১৫

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১৬

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৭

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৯

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

২০