বাংলা সংবাদ ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলাদেশি আমেরিকান ঐতিহ্যের প্রদর্শনী ২ নভেম্বর

মিশিগানের ডেট্রয়েটে প্রথমবারের মতো বাংলাদেশি আমেরিকান কমিউনিটি হ্যামট্রামিক ঐতিহাসিক জাদুঘরে একটি যুগান্তকারী প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে।

 

এ প্রদর্শনী আগামী ২ নভেম্বর উদ্বোধন করা হবে। এটি ১১ মে ২০২৫ পর্যন্ত থাকবে। এই প্রদর্শনীর মাধ্যমে মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের কাছে নিজেদের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরবে। এ প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে অভিবাসী বাংলাদেশিদের ভাষাগত, আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক বৈচিত্র্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করা। একটি ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের মাধ্যমে এটি বাংলাদেশের প্রতিটি জেলার সাংস্কৃতিক এবং ভাষাগত তথ্য তুলে ধরবে। এটি বাংলাদেশি মিশিগানদের সামাজিক ও অর্থনৈতিক অবদান তুলে ধরবে। এছাড়া টেক্সটাইল, লোকশিল্প যেমন রিকশা পেইন্টিং, কাদামাটি, ধাতু, বাঁশ এবং বেত দিয়ে তৈরি কারুশিল্পসহ বাংলাদেশি শিল্পের সংগ্রহকে প্রদর্শন করবে। উপরন্তু, এই প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় শিল্প এবং কর্মসূচিকে তুলে ধরবে। যেখানে স্থানীয় স্কুলের বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বিভাগ থাকবে, অভিবাসীরা তাদের অভিজ্ঞতা এখানে তুলে ধরবে।

 

প্রদর্শনী কমিটির সদস্য ও নৃতত্ত¡বিদ রুমানা রহমানের মতে, এই প্রদর্শনীটি ঐতিহাসিক রেকর্ড থেকেও গুরুত্বপূর্ণ। এটি অভিবাসীদের অভিজ্ঞতার একটি জীবন্তপ্রমাণ যা অতীতকে বর্তমানের সাথে সংযুক্ত করে। এটি প্রজন্মের মধ্যে সেতু হিসেবে ভূমিকা রাখে। এছাড়া এটা সাংস্কৃতিক সম্পদ অন্বেষণে উৎসাহ যোগাবে যার মাধ্যমে প্রজন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে অবদান সম্পর্কে সচেতন করে তুলবে। এটি দশ মাসব্যাপী উৎসর্গিত কাজ যা ডেট্রয়েটে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা হ্যামট্রামিক ঐতিহাসিক জাদুঘরের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করবে। হ্যামট্রামিকের বাসিন্দাদের বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের জন্য জাদুঘরটি প্রতিশ্রæতিবদ্ধ। এ হিসেবেই এটি পরিচিত। মিশিগানে বাংলাদেশিদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে এখানে ভারতীয় বাঙালিরা আসতে শুরু করে।

 

বাংলাদেশের স্বাধীনতার পরে মিশিগানে অসংখ্য অগণিত দক্ষ কর্মী, রাজনৈতিক আশ্রয় প্রার্থী, ডাইভারসিটি ভিসা লটারি বিজয়ী এবং অনথিভুক্ত অভিবাসীরা স্থানান্তরিত হয়। এ কারণে এখানে গড়ে ওঠে বাঙালি ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি। কয়েক দশক ধরে ডেট্রয়েটে বাংলাদেশিদের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা করা হয়নি। এর মাধ্যমে নতুন সময়ের সূচনা হলো। এ প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছেন বাংলাদেশি আমেরিকান ফাইবার শিল্পী ফাতেমা হক। প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শনিবার ২ নভেম্বর ২০২৪, হ্যামট্রামিক ঐতিহাসিক জাদুঘর, ৯৫২৫ জোসেফ ক্যাম্পাউ এভিনিউ, হ্যামট্রামিক, এমআই ৪৮২১২-এ দুপুর ২-৪টা অনুষ্ঠিত হবে। প্রদর্শনী দেখার জন্য জনসাধারণ বিনামূল্যে প্রবেশ করতে হবে। শুক্রবারের জন্য সময় ১১টা-৪টা এবং রোববার ১১টা-৩টা নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০