জুয়েল খান
৪ নভেম্বর ২০২৪, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগানে  ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউ এস এ এর , সাংগঠনিক এক মতবিনিময় সভা ৩ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় ওয়ারেন শহরে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউ এস এ এর সভাপতি মোঃ কিবরিয়া লিটন। সৈয়দ তায়েফুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া  সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মো: ফয়জুর রহমান বাহার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,আবুল কালাম, হাজী ইছাক আলী খেলা মিয়া , হাজী ফারুক আহমেদ , ইঞ্জিনিয়ার সেলিম আহমদ, সজল আলী, মোঃ  সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বাবুল মিয়া সোহেল। সভায় বক্তব্য রাখেন, লিমন চোধুরী, নজরুল ইসলাম খান, মোঃ জিলানী, জুয়েল খান, মো মহসিন মিয়া, ফজলুল করিম কুটই, মাহবুবুর রহমান লিপন, মোঃ সালাম, মোঃ মহসিন আহমদ, রুবেল আহমদ সাজু, আলাল হোসেন, চপু চৌধুরী, নাসির উদ্দিন রুমান। সভায় বক্তারা বলেন, ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউ এস এ  একটা সেবামূলক সংগঠন।  প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সভায় আগামী রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পবিত্র রমজান মাসে বাংলাদেশে অসহায় ও দুস্থ নারী ও পুরুষ, শিশুদের  আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাজী ফারুক আহমদ। পরে নৈশভোজে অংশ নেন সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১১

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১২

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৩

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৪

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৫

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৬

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৮

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৯

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

২০